বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ
Loading...

বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৮ মার্চ) ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় মেইন পিলার ৭৪৪-এর ৭ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নিহত আল আমিন (৩৮) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়ার সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের গুলি করে।
Loading...
সকালে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেষ মোহাম্মদ বদরুদ্দোজা কালবেলাকে বলেন, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন
- আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস
- সাইবার অপরাধ ও এআই ঝুঁকি মোকাবিলায় কাতার-যুক্তরাজ্য একজোট
- রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা: গার্ডিয়ানের প্রতিবেদন
- গুলিতে নিহত গাদ্দাফির সবচেয়ে ‘ক্ষমতাধর’ ছেলে সাইফ আল-ইসলাম
- বিমানের নতুন এমডি ও সিইও নিযুক্ত হলেন হুমায়রা সুলতানা
Loading...






