কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত
Loading...

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা সরকারি প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, সরকার প্রজ্ঞাপনটি স্থগিত করেছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমানবন্দরটি শুধু অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাতেই সীমিত থাকবে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। ১৩ অক্টোবর জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় প্রজ্ঞাপনটি কার্যকর করা হয়নি।
সরকারের পরিকল্পনা ছিল কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগ স্থাপন করা। তবে প্রস্তুতি ঘাটতির কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত থাকছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- আসছে ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন, থাকতে পারে যেসব ফিচার
- এক বছরে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব: রাষ্ট্রদূত
- ইফতারের পর যে ভুলগুলো আপনার শরীরের বড় ক্ষতি করছে
- ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ডলার
- সৌদি আরবের গুহায় চিতা মমির সন্ধান, ডিএনএ পরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য
Loading...






