বাংলাদেশবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ
Loading...

বাংলাদেশবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ
‘আইসিসি মেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ’-এর দশম আসর শুরু আজ। ভারত ও শ্রীলংকা ২০ দলের এ বিশ্বকাপের যৌথ আয়োজক। আগামী ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৫ ম্যাচের এ আসরের।
বহুল আলোচিত-বিতর্কিত এ বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। এমনকি তারা সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও ভেন্যু পাল্টে শ্রীলংকায় রাখা হবে। কোয়ালিফাই করেও ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপড়েনে শেষ পর্যন্ত এ বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। ফলে প্রতিবেশী দেশের এ ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশ ক্রিকেট দলকে দেখা যাবে শুধুই দর্শক হিসেবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
২০টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়ার সঙ্গী যুক্তরাষ্ট্র; ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান; ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ বেলা সাড়ে ১১টায় কলম্বোয় ‘এ’ গ্রুপে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রুপের আরেক ম্যাচে ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এ দুই ম্যাচের মাঝে রয়েছে আরেকটি ম্যাচ।
কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ‘সি’ গ্রুপ ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ভারতের মাঠে বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলায় শেষ মুহূর্তে ডাক পেয়েছে স্কটল্যান্ড। আজ প্রথম দিনই মাঠে নামছে স্কটিশরা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের নয়টি আসরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও ইংল্যান্ড দুবার করে মোট ছয়বার শিরোপা জিতেছে। এছাড়া পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। ২০০৭ সালের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত।
২০০৯ সালে পরের আসরেই শিরোপা জিতে নেয় পাকিস্তান। এরপর ২০১০ সালে ইংল্যান্ড, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪ সালে শ্রীলংকা, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০২১ সালে অস্ট্রেলিয়া, ২০২২ সালে ইংল্যান্ড ও ২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে। এবার দশম আসরের মুকুট উঠছে কাদের মাথায়?
আরব সাগরের তীরবর্তী ঐতিহ্যবহুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, যার মূল আকর্ষণ খ্যাতিমান ড্যান্সার নোরাহ ফাতেহি। উদ্বোধনী অনুষ্ঠানশেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
শ্রীলংকায় ম্যাচ খেলার বাংলাদেশের দাবি মানেনি আইসিসি। ফলে বিশ্বকাপই খেলা হচ্ছে না লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার ‘প্রতিশ্রুতি’ দিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান।
তারা বিশ্বকাপ বয়কট করতেও চেয়েছিল। যদিও আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে ম্যাচই খেলবে না পাকিস্তান।
Loading...
বৃহস্পতিবার ভারতীয় দলনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তারা ম্যাচটি খেলতে ঠিকই কলম্বো যাবেন। তিনি বলেন, ‘তাদের (পাকিস্তান) সিদ্ধান্তের ওপর আমার নিয়ন্ত্রণ নেই। এটা তাদের ব্যাপার। আমাদের বলা হয়েছে, ১৫ তারিখ ম্যাচ খেলতে হবে। আমরা তো এশিয়া কাপে তাদের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তিনটি ম্যাচ খেলেছি। আমরা ভালো কিছু ম্যাচ খেলেছি, জিতেছি এবং ফল নিয়ে খুশি ছিলাম। সুযোগ পেলে তাদের বিপক্ষে অবশ্যই খেলব।’
কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেটি সবার জন্যই বিশাল আর্থিক ক্ষতির কারণ হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এসএলসির প্রধান শাম্মি সিলভা তাই পিসিবিকে তাদের সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ জানিয়েছেন, কেননা এতে বিরাট আর্থিক ও লজিস্টিক ক্ষতির মুখে পড়বে শ্রীলংকা।
Loading...
‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে আইসিসিকে শর্ত বেঁধে দিচ্ছে পিসিবি এবং পর্দার অন্তরালে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি, পিসিবি ও এসএলসি। আইসিসির হয়ে পিসিবির সঙ্গে দেনদরবার চালিয়ে যাচ্ছেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। গত ৪৮ ঘণ্টার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’, তবে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






