রমজানে দুবাইয়ে ভিক্ষুক দমনে পুলিশের বড় অভিযান
Loading...

রমজানে দুবাইয়ে ভিক্ষুক দমনে পুলিশের বড় অভিযান
পবিত্র রমজান মাসে ভিক্ষুকদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুবাই পুলিশ। রমজানের প্রথম এক সপ্তাহেই ভিক্ষাবৃত্তির দায়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে তারা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, শহরজুড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনস্থ ‘সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ’ শাখা ভিক্ষুকদের বিরুদ্ধে এ অভিযান চালাচ্ছে।
যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন দেশের বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
রমজান মাসে ভিক্ষার আড়ালে অনেকে প্রতারণা করে থাকেন। এ কারণে প্রতি বছর ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এমন অভিযোগও শোনা যায়, শুধুমাত্র ভিক্ষার জন্য ভিসা নিয়ে অনেকে আমিরাত ও সৌদি আরবে যান।
এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে অবহিত করতেও এই সময়টায় বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয় সংযুক্ত আরব আমিরাতের বড় বড় শহরগুলোতে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- যুদ্ধ বন্ধে পাকিস্তান-কাতার-তুরস্কের ত্রিপক্ষীয় বৈঠক
- এপ্রিলের প্রথম ১৫ দিনেই এলো ১৭৯ কোটি ডলার রেমিট্যান্স
- সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু
- বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প
- বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
সূত্র: গালফ নিউজ
Loading...






