কুয়েতে ভিডিও ধারণ ও অপপ্রচারের দায়ে কয়েকজন গ্রেপ্তার, হতে পারে জেল
Loading...

কুয়েতে ভিডিও ধারণ ও অপপ্রচারের দায়ে কয়েকজন গ্রেপ্তার, হতে পারে জেল
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ভিডিও ধারণ করায় কুয়েতের অপরাধ দমন শাখা সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিতকারী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সোমবার স্থানীয় গণমাধ্যম কুয়েত টাইম ও আরব টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা অবৈধভাবে ঘটনাস্থলের ভিডিও ধারণ ও প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি, জনমনে বিভ্রান্ত এবং নাগরিক ও প্রবাসীদের মধ্যে ভীতি ছড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতিশীল বা সমর্থনমূলক কনটেন্ট পোস্ট করার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
দেশেটির মন্ত্রণালয় জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ও কার্যক্ষেত্র সার্বক্ষণিক নজরদারিতে রাখছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এই অপরাধে ৩ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে দেশটির সাইবার নিরাপত্তা আইনে। সব অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
Loading...
নাগরিক ও প্রবাসীদের শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেয়ার আহ্বান জানানো হয়েছে। অযাচাইকৃত ভিডিও/ক্লিপ শেয়ার বা পুনঃপ্রচার না করার অনুরোধ করা হয়েছে।
ঘটনাস্থলে ভিডিও ধারণ বা নিরাপত্তা বাহিনীর কাজের ছবি/ভিডিও ছড়ানো নিষিদ্ধ, কারণ এতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয়। এসব নির্দেশনা মানার মাধ্যমে কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






