মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় তিন দিনে ১৪৭ ফ্লাইট বাতিল

Loading...

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় তিন দিনে ১৪৭ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমানবন্দর সূত্র জানায়, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহর ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। তবে চালু আছে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের ফ্লাইট।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রীকে বাড়িতে ফেরত যেতে দেখা যায়। আবার অনেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা বলছিলেন, বাতিল হওয়া ফ্লাইট আবার কবে কখন চালু হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানেন না। তাই অপেক্ষা করছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতের মুম্বাই, ওমানের মাসকাট হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারের দীপু চন্দ্র শীলের। গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটের ফ্লাইট ধরতে তিনি খুব সকালে বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দরে বোর্ডিং পাসের সময় তাকে আটকে দেওয়া হয়। বলা হয়, যাওয়া যাবে না।

দীপু চন্দ্র শীল বলেন, ‘মৌলভীবাজার ট্রাভেলস থেকে টিকিট নিয়েছি। গতকাল রাতেও তারা বলেছে, যাওয়া যাবে। কিন্তু এখানে আসার পর আমাকে বলা হয়েছে, যাওয়া যাবে না। আমার ফ্লাইট নাকি ইন্ডিয়ার পর আর মাসকাট যাবে না। ফ্লাইট বাতিল বলতেছে। এজন্য বাড়ি চলে যাচ্ছি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিমানবন্দরের টার্মিনাল-১-এ প্রবেশের দ্বিতীয় ফটকের বাইরে বসে অপেক্ষা করছিলেন নরসিংদীর রফিকুল ইসলাম। কাতার এয়ারলাইনসের ফ্লাইটে করে কাতার হয়ে তার সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা। সেজন্য তিনি সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানবন্দরেহাজির হন। কিন্তু এসে জানতে পারেন, তার ফ্লাইট বাতিল। তিনি যেতে পারবেন না।

রফিকুল ইসলাম বলেন, সৌদি আরবের রিয়াদে এমডিসিসি নামের কোম্পানিতে আসবাব তৈরির কাজ করেন তিনি। গত ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে এসেছিলেন। ১৭ মার্চ পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। আসার সময় ‘আপ-ডাউন’ টিকিট কেটে দিয়েছিল তার কোম্পানি। ফ্লাইট বাতিল হওয়ায় এখন কোম্পানির পক্ষ থেকে রিয়াদগামী বিকল্প উড়োজাহাজে তার টিকিটের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। সেজন্য তিনি বিমানবন্দরে অপেক্ষা করছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading