ইরান যুদ্ধে নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ
Loading...

ইরান যুদ্ধে নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে প্রাণ হারানো প্রথম ছয়জন মার্কিন সেনার মধ্যে চারজনের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, এই সংঘাত আরো তীব্রতর হচ্ছে এবং এতে আরো মার্কিন সেনার হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
নিহত চারজনই মার্কিন সেনাবাহিনীর আইওয়া ইউনিটের রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন। পেন্টাগন জানিয়েছে, গত রোববার কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী মার্কিন সামরিক কার্যালয়ে ড্রোন আঘাত হানলে তারা নিহত হন। ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের অধীনে কর্মরত এই সেনারা সেনাবাহিনীর বৈশ্বিক লজিস্টিক ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নিহত চার সেনার পরিচয় নিশ্চিত করে পেন্টাগন জানিয়েছে যে, তারা হলেন—ফ্লোরিডার উইন্টার হেভেনের বাসিন্দা ক্যাপ্টেন কোডি এ. খোর্ক (৩৫), নেব্রাস্কার বেলভিউ এলাকার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াহ এল. তিতজেনস (৪২), মিনেসোটার হোয়াইট বিয়ার লেকের বাসিন্দা সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর (৩৯) এবং আইওয়ার ওয়েস্ট ডেস মইনেস এলাকার সার্জেন্ট ডেক্লান জে. কোডি (২০)।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট ধীরে ধীরে চালুর ঘোষণা কাতারের
- সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ
- কুয়েতে ১৫ দিন কারাভোগের পর দেশে ফেরত, ঢাকা বিমানবন্দরে অসুস্থ হয়ে প্রবাসীর মৃত্যু
- মালয়েশিয়ায় বান্ধবীসহ বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
Loading...






