মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Loading...

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে পৃথক ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের নিজ ঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

অপরদিকে একই উপজেলার খালিয়া গ্রামের বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোবাস চালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রতিবেদক পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রাজৈর থানার পুলিশ

এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ।

তিনি জানান, পারিবারিক কারণে দুজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading