বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমিরের পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়।
তারবার্তায় কাতারের আমির বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যক্তিগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি দুই ভাইপ্রতীম দেশের মধ্যকার সুদীর্ঘ দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত এবং সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে কাতার ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে এবং দুই দেশের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে দোহার পক্ষ থেকে দুই দেশের যৌথ উন্নয়ন ও অগ্রযাত্রায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।