কাতারের মরুভূমিতে খোদাই করা রহস্যময় শত শত চিহ্ন
Loading...

কাতারের মরুভূমিতে খোদাই করা রহস্যময় শত শত চিহ্ন
কিছু পাথর দেখলে মনে হয় সরীসৃপের মতো সূর্য স্নান করছে। কিছু দেখলে মনে হয় প্রাচীন বোর্ড গেমের মতো। আবার অনেক আছে সোজা ও আঁকাবাঁকা।
কাতারের উত্তর পূর্বাঞ্চলের উপকূল আল জাসাসিয়া। এটি উপসাগরীয় দেশটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রক আর্ট সাইট।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
যেখানে মানুষেরা কয়েক শতাব্দী আগে একটি ক্যানভাস হিসেবে নিম্ন-স্তরের চুনাপাথরের আউটক্রপগুলো ব্যবহার করতো। এসব পাথরের ওপর তারা পরিবেশে লক্ষ্য করা প্রতীক, মোটিফ ও বস্তুগুলো খোদাই করতো।
প্রত্নতাত্ত্বিকরা সেখানে এ ধরনের অন্তত নয়শ পথরের সন্ধান পেয়েছেন। এগুলোর বেশিরভাগই রহস্যময় কাপ চিহ্ন, সারি ও রোসেটসহ বিভিন্ন প্যাটার্নে সাজানো।

তবে পালতোলা জাহাজের নজরকাড়া উপস্থাপনা। তাছাড়া উপরে থেকে দেখা যায় এমন অন্য চিহ্নগুলোর মধ্যে রৈখিক প্রোফাইলও লক্ষ্য করা যায়।
কাতার মিউজিয়ামের খনন ও সাইট ম্যানেজমেন্টের প্রধান ফেরহান সাকাল বলেন, যদিও রক আর্ট আরব উপদ্বীপে সাধারণ বিষয়, তবে আল জাসাসিয়ার কিছু খোদাই অনন্য ও অন্য কোথাও পাওয়া যাবে না ।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
তিনি বলেন, এই খোদাইগুলো শিল্পীদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ দক্ষতার বিষয়কে প্রমাণ করে।
কাতারে প্রায় ১২টি উল্লেখযোগ্য পেট্রোগ্লিফ সাইট রয়েছে। বেশিরভাগই দেশটির উপকূল বরাবর অবস্থিত। যদিও কিছু খোদাই দোহার আল বিদ্দা পারের কেন্দ্রস্থলে দেখা যায়।
- ত্রিমুখী হামলায় বেকায়দায় ইসরায়েল, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- ইরানে ২ হাজার মার্কিন প্যারাট্রুপারের ভূমিকা কী হতে পারে
- মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি
- হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী
- ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ
Loading...






