সৌদিতে প্রবাসীকে অপহরণ করে টাকা আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩
Loading...

সৌদিতে প্রবাসীকে অপহরণ করে টাকা আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩
সৌদি আরবের রিয়াদে রাসেল নামে এক বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
গ্রেপ্তার তিনজন হলেন আকরাম (৩৩), ইসমাঈল হোসেন (৩৪) ও মজিব রহমান নিলয় (২৬)। মুক্তিপণ হিসেবে আদায় করা ৩৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে।
Loading...
গতকাল খিলগাঁও থানা পুলিশ জানায়, রাসেল সৌদি প্রবাসী ব্যবসায়ী। গত ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন দিয়ে ব্যবসার কথা বলে দেশটির একটি জায়গায় যেতে বলে অপহরণকারী চক্র।
সেখানে যাওয়ার পর তাঁকে অপহরণ করা হয়। চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে চক্রের সদস্যরা। এর পর পরিবারের কাছ থেকে চক্রটির দেশে থাকা সদস্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা আদায় করে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
টাকা পাওয়ার পর অপহরণকারী চক্রটি রাসেলকে সৌদি আরবের রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর কামরুল ইসলাম বাদী হয়ে ২১ জানুয়ারি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর
কাতারে উরিদুর পক্ষ থেকে পবিত্র রমজানে ফ্রি উমরাহ আদায়ের সুযোগ
কাতারে আইডি ছাড়া ইমিগ্রেশনে ইগেট ব্যবহার করা যাবে যে অ্যাপ দিয়ে
কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে জিতে নিন ২,৫০০ রিয়াল পুরস্কার
মাত্র ১০% অগ্রীম পেমেন্ট করে কাতার এয়ারওয়েজের ঈদ অফার নিয়ে নিন

- ত্রিমুখী হামলায় বেকায়দায় ইসরায়েল, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- ইরানে ২ হাজার মার্কিন প্যারাট্রুপারের ভূমিকা কী হতে পারে
- মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি
- হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী
- ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ
Loading...






