শিগগিরই চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
Loading...

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির (পিআইএ) মহাপরিচালক নাদির শাফি দার।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বেবিচক সদরদপ্তরে এই সাক্ষাৎ হয়। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে আলোচনা হয়েছে।
শিগগিরই চালুর সিদ্ধান্ত হয় ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট। ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়বে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এ সময় বেবিচক এবং পিআইএ’র সিইওসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ত্রিমুখী হামলায় বেকায়দায় ইসরায়েল, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- ইরানে ২ হাজার মার্কিন প্যারাট্রুপারের ভূমিকা কী হতে পারে
- ত্রিমুখী হামলায় বেকায়দায় ইসরায়েল, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি
- হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী
Loading...






