জকিগঞ্জে প্রবাসীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার
Loading...

নিহত বুরহান উদ্দিন শফি
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি লন্ডন প্রবাসী ছিলেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। পরে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদশী জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা কোন থানায় দায়ের করা হবে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চলছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- সাইবার অপরাধ ও এআই ঝুঁকি মোকাবিলায় কাতার-যুক্তরাজ্য একজোট
- রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা: গার্ডিয়ানের প্রতিবেদন
- গুলিতে নিহত গাদ্দাফির সবচেয়ে ‘ক্ষমতাধর’ ছেলে সাইফ আল-ইসলাম
- আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস
- বিমানের নতুন এমডি ও সিইও নিযুক্ত হলেন হুমায়রা সুলতানা
Loading...






