হামলার শঙ্কায় কাতারে ইফতার মাহফিল ও কুয়েতে মসজিদে তারাবির নামাজ বন্ধ

Loading...

হামলার শঙ্কায় কাতারে ইফতার মাহফিল ও কুয়েতে মসজিদে তারাবির নামাজ বন্ধ

ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এরমধ্যে কুয়েতেও হামলা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

কুয়েত তারাবির নামাজের পাশাপাশি বৃহস্পতিবার রাতের নামাজও মসজিদে না পড়ার নির্দেশনা দিয়েছে। সাধারণত বৃহস্পতিবার রাতে দেশটির মানুষ নামাজ পড়তে জড়ো হন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কাতারে ইফতার পার্টিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে বড় ধরনের জমায়েত বা ইফতার মাহফিলগুলোকে লক্ষ্য করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন শঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সামাজিক অনুষ্ঠান স্থগিত থাকবে।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদের অবস্থান। শনিবার এ ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

সূত্র: আলজাজিরা

Loading...

Loading