ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
Loading...

ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে সহায়তা করতে মেলোনির অনীহাকে ‘সাহস ও সংকল্পের অভাব’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মঙ্গলবার ইতালীয় দৈনিক ‘কুরিয়েরে দেলা সেরা’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি তার রাজনৈতিক মিত্র মেলোনির ওপর নিজের ক্ষোভ উগরে দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেলোনির আচরণে তিনি অত্যন্ত বিস্মিত। তিনি ভেবেছিলেন মেলোনির যথেষ্ট সাহস আছে, কিন্তু এখন বুঝতে পারছেন যে তার সেই ধারণা ভুল ছিল।
২০২২ সালের অক্টোবর থেকে ইতালির ক্ষমতায় থাকা কট্টর ডানপন্থী এই নেত্রী এতদিন ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার মধ্যকার নানা মতপার্থক্য নিরসনে মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখতেন তিনি। তবে ইরান ইস্যুতে সেই সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে ইতালির সরাসরি কোনো অংশগ্রহণ মেলোনি চাইছেন না বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মতে, ওই অঞ্চল থেকে ইতালি প্রচুর পরিমাণে জ্বালানি তেল আমদানি করা সত্ত্বেও যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি অযৌক্তিক।
মূলত এই বাগবিতণ্ডার সূত্রপাত হয় যখন পোপ চতুর্দশ লিও-র প্রতি ট্রাম্পের করা কিছু মন্তব্যের কড়া সমালোচনা করেন মেলোনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় পোপের সমালোচনা করেছিলেন ট্রাম্প, যাকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।
এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই ট্রাম্প পাল্টা আক্রমণ করে বসেন। মেলোনিকেই উল্টো ‘অগ্রহণযোগ্য’ দাবি করে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার বিষয়ে মেলোনির কোনো মাথাব্যথা নেই।
সূত্র: আল আরাবিয়া
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






