ইসরায়েলগামী অস্ত্রের ২ চালান জব্দ করল বেলজিয়াম

Loading...

ইসরায়েলগামী অস্ত্রের ২ চালান জব্দ করল বেলজিয়াম

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানোর উদ্দেশ্যে আনা সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম। চালানগুলো গত ২৪ মার্চ বেলজিয়ামের লিজ বিমানবন্দরে জব্দ করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এর আগে গত মাসে ব্রিটিশ নিউজ সাইট ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেডেসাক্টি, আইরিশ নিউজ সাইট দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম সরকারকে অস্ত্রের এই চালান সম্পর্কে সতর্ক করে।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক সরঞ্জামবাহী যেকোনো বিমানের অবতরণ বা আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এই নির্দেশনার ভিত্তিতেই এমন পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম।

সংশ্লিষ্ট এক প্রকৌশলীর বরাতে মিডল ইস্ট আই জানায়, চালানগুলো তল্লাশি করে ‘ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ’ খুঁজে পাওয়া গেছে। কিন্তু জানানো হয়েছিল এতে ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ রয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বেলজিয়াম সরকার এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তারা এর সঙ্গে জড়িত সংস্থাগুলোর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে বেলজিয়ামের ওয়্যালুন আঞ্চলিক সরকার ‘মুগ’ নামে একটি কোম্পানির নাম প্রকাশ করেছে, যা মূলত মার্কিন অ্যারোস্পেস কোম্পানি। ‘মুগ’-এর কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।

ডিক্লাসিফাইড-এর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরেও ওলভারহ্যাম্পটনে অবস্থিত কোম্পানির কারখানার পোস্টকোড ব্যবহার করে বেলজিয়ামের মাধ্যমে ইসরায়েলে মালামাল পাঠানো হয়েছিল।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading