প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ধারণ
Loading...

প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ধারণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন নাইম হোসেন নামে এক যুবক। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়া ও ফের ধর্ষণ করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে তাকে উপজেলার বাগদা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নাইম হোসেন (৩৩) কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, বেশ কিছুদিন আগে মোবাইলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নাইমের পরিচয় হয়। এর সূত্র ধরে ওই যুবক যৌন সম্পর্ক করার জন্য প্রায় প্রতিদিনই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে চান।
একপর্যায়ে গত ৪ মার্চ সন্ধ্যার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক প্রবাসীর বাড়িতে গিয়ে হাজির হন। সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে নাইম। এসময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণও করে রাখেন তিনি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এরপর থেকে নাইম প্রবাসীর স্ত্রীকে ফোন করে হুমকি দেন, তার সঙ্গে প্রতিদিন শারীরিক সম্পর্ক না করলে এবং তার দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা না দিলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিবে।
এভাবে তিনি ব্ল্যাকমেইল করে একাধিকবার ওই গৃহবধূকে ধর্ষণ করতে থাকেন। অশ্লীল ভিডিও তার স্বামীর কাছে পাঠিয়ে দেবেন বলেও হুমকি দেন। পরে কোনো উপায় না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেফতার নাইম হোসেনকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে আজ বৃহস্পতিবার ভোর রাতে বাগদা বাজার পানের দোকান থেকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






