নেতানিয়াহুর আস্থাভাজন গফম্যানই হচ্ছেন মোসাদের পরবর্তী প্রধান

Loading...

নেতানিয়াহুর আস্থাভাজন গফম্যানই হচ্ছেন মোসাদের পরবর্তী প্রধান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে গত রোববার আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৬ সালের ২ জুন বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হলে কোনো গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নেবেন এই সেনা কর্মকর্তা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এর আগে গত ডিসেম্বরে নেতানিয়াহু এই পদের জন্য গফম্যানকে মনোনীত করেছিলেন। রোববার সরকারিভাবে তাঁর এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৪ বছর বয়সে ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। ১৯৯৫ সালে তিনি সেনাবাহিনীর আর্মার্ড কোরে যোগ দেন এবং সেখানেই দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গফম্যান ইসরায়েলের ন্যাশনাল ইনফ্যান্ট্রি ট্রেনিং সেন্টারের কমান্ডার ছিলেন। ওই দিন গাজা সীমান্তের কাছে দক্ষিণ ইসরায়েলের সেদরত শহরে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

২০২৪ সালের এপ্রিলে গফম্যান নেতানিয়াহুর কার্যালয়ে যোগ দেন। তাঁকে নেতানিয়াহুর জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে দেখা হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তবে প্রথাগত ধর্মপ্রাণ ইহুদিদের মতো তিনি মাথায় টুপি (ইয়ামুকা) পরেন না। তবে তিনি অধিকৃত পশ্চিম তীরের একটি বসতিতে অবস্থিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘এলি ইয়েশিভা’য় পড়াশোনা করেছেন। এই প্রতিষ্ঠানটি কট্টর ডানপন্থী ধর্মীয় জায়নবাদী আদর্শের জন্য পরিচিত।

বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদ ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় থেকে বেঁচে গেছে। কারণ, ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম পরিচালনা করা ঐতিহাসিকভাবেই মোসাদের দায়িত্বের আওতার বাইরে।

তবে ৭ অক্টোবরের সেই ব্যর্থতার দায় স্বীকার করে ইতিমধ্যে পদত্যাগ করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ও সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রধানেরা।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading