কাতারে প্রবাসীদের জন্য হেলথ কার্ডের ব্যবহার বন্ধ: এখন থেকে পরিচয়পত্রেই মিলবে চিকিৎসা সেবা

Loading...

কাতারে প্রবাসীদের জন্য হেলথ কার্ডের ব্যবহার বন্ধ: এখন থেকে পরিচয়পত্রেই মিলবে চিকিৎসা সেবা

কাতারে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এখন থেকে হামাদ মেডিকেল কর্পোরেশন (HMC), প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্পোরেশন (PHCC) সহ অন্যান্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা নিতে আর আলাদা কোনো ‘স্বাস্থ্য কার্ড’-এর প্রয়োজন হবে না। এর পরিবর্তে বৈধ জাতীয় পরিচয়পত্র বা কিউআইডি (QID) ব্যবহার করেই পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে।

জনস্বাস্থ্য মন্ত্রী মহামান্য মনসুর বিন ইব্রাহিম আল মাহমুদ এই মর্মে একটি দাপ্তরিক সার্কুলার জারি করেছেন।

প্রশাসনিক সরলীকরণ ও নতুন নিয়ম
২০২৬ সালের ১০ নম্বর সার্কুলার অনুযায়ী, এখন থেকে বাসিন্দাদের জন্য নতুন করে প্লাস্টিকের হেলথ কার্ড মুদ্রণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীরা যখন স্বাস্থ্যকেন্দ্রে তাদের কিউআইডি কার্ড প্রদর্শন করবেন, তখন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের স্বাস্থ্য নম্বর যাচাই করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারি নাগরিকদের জন্য পরিচয়পত্রের মাধ্যমে এই সেবা চালু করা হয়েছিল। এবার সকল প্রবাসীর জন্য একই নিয়ম কার্যকর করে দাপ্তরিক নথিপত্র ব্যবহারের প্রক্রিয়া আরও আধুনিক ও সহজতর করল কাতার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ফি এবং নবায়ন পদ্ধতি
নতুন নিয়ম অনুযায়ী কার্ড মুদ্রণ বন্ধ হলেও,হেলথ কার্ডের জন্য নির্ধারিত বার্ষিক ফি সংগ্রহ করার প্রক্রিয়া আগের মতোই অব্যাহত থাকবে। অর্থাৎ, বাসিন্দাদের প্রতি বছর তাদের স্বাস্থ্য সেবার সুবিধা সক্রিয় রাখতে আগের নিয়মেই ফি প্রদান ও নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রোগীদের জন্য পরামর্শ
জনস্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক এবং বাসিন্দা—উভয়কেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময় সব সময় মূল কিউআইডি (QID) কার্ড সাথে রাখার বিশেষ পরামর্শ দিয়েছে। মূলত প্রশাসনিক জটিলতা কমানো এবং রোগীদের অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading