চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

Loading...

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে, ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক হবেই- বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দিয়ে বলেছেন, কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হলে গোটা দেশই উড়িয়ে দেওয়া হবে।

ট্রাম্প রোববার সকালে ইরানকে এও হুমকি দিয়েছেন যে, ইরান শর্ত না মানলে তাদের সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবে শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে হবেই। ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক না কেন।

ট্রাম্প এক পোস্টে লিখেছেন, “আমরা একটি খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

“তা না করলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র, প্রতিটি সেতুতে আঘাত হানবে। আর কোনও ভালমানুষী নয়!”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে পাকিস্তানে দুইপক্ষের শেষ মুহূর্তের আলোচনায় তেহরানকে টেবিলে আনার চেষ্টায় ট্রাম্প এই পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প এ সপ্তাহে আলোচনার জন্য প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রোববার এ খবর জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না। ইরান আলোচনায় বসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেনি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

যদিও পাকিস্তানে বৈঠকের প্রস্তুতিতে নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ দেখা গেছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজের প্রধান বৈদেশিক সাংবাদদাতাকে বলেছেন, “ইরান চুক্তি সই না করলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে।”

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হলে মঙ্গলবারই দুইপক্ষের মধ্যে বহাল থাকা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading