মায়ের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মিলন

Loading...

মায়ের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মিলন

মায়ের ইচ্ছেপূরণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মিলন মধু।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

রবিবার দুপুরে উপজেলার নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করে বেসরকারি কম্পানির একটি হেলিকপ্টার। এ সময় মিলন মধু তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসেন। সঙ্গে ছিল তার মা ললিতা মধু।

হেলিকপ্টার থেকে মিলন মধু তার মা ও স্ত্রীকে নিয়ে নামার সঙ্গে সঙ্গে বাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে আত্মীয় স্বজন এবং এলাকাবাসী তাদের স্বাগত জানায়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

জানা যায়, মিলন মধু স্থানীয় নারিকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর জর্দানে ছিলেন। সম্প্রতি তিনি জর্দান থেকে বাড়িতে এসেছেন।

এর আগে গত শুক্রবার একই স্থান থেকে হেলিকপ্টারে চড়ে মিলন মধু মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার।

পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী মিলন মধু বলেন, ‘আমি দীর্ঘ ১৩ বছর ধরে জর্দানে ছিলাম। ৩ ভাই ও ১ বোনের মধ্যে আমি সবার ছোট।

Loading...

আমার মা ইচ্ছা পোষণ করেছিলেন আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই মায়ের ইচ্ছেপূরণে আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই এবং আজ আবার হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলাম।

সঙ্গে আমার মাও ছিলেন। আগামীকাল সোমবার বৌভাত অনুষ্ঠিত হবে। এই বৌভাতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিয়ে হাজারখানেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে।

Loading...

মিলন মধুর মা ললিতা মধু বলেন, ‘আমার ইচ্ছাপূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে আমার বৌ মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরল। এতে আমার খুব আনন্দ লাগছে। আমি আমার ছেলে ও বৌমার জন্য সবার কাছে আশীর্বাদ চাই। ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে।

এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, ‘মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়। সে তার মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়িতে ফিরল। এতে আমরা খুব আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়ে এটাই প্রথম।’

Loading...

নারকেলবাড়ী গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, ‘এটি একটি রাজকীয় বিয়ে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দুই দিন আগে মিলন হেলিকপ্টরে চড়ে বিয়ে করতে গিয়েছে।

আজ আবার স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ীতে ফিরে এলো। শুধু তা-ই নয়, প্রায় ১ সপ্তাহ ধরে মিলনদের বাড়িতে খানাপিনা ও বাদ্য-বাজনা চলছে। আগামী দিন হবে বৌভাত। এই বিয়েকে কেন্দ্র করে আমাদের এলাকায় একটি আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading