২৫ আগস্ট ২০২৬

কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া

প্রকাশ: সোমবার, আগস্ট ২৪, ২০২৬
কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত তালিকাটি নিয়ে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আগ্রহ তৈরি হলেও কবে থেকে এবং কী প্রক্রিয়ায় নিয়োগ শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি মালয়েশিয়া সরকার।

এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এর আগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরদিন ১ জুন থেকে নতুন করে বিদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ করে দেয় দেশটি। এতে টিকিট থাকার পরও অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। অনেকে টিকিট না পেয়ে বিমানবন্দর থেকেই ফিরে যেতে বাধ্য হন।

ওই সময় প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি। পরে তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। তবে তাদেরও বড় একটি অংশ এখনো দেশটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এমন কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার।

শ্রমবাজার বন্ধ হওয়ার পর থেকে এটি পুনরায় চালুর জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলও মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেন। তবে তাতেও বাজারটি চালু করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার আবারও খুলে দেওয়ার বিষয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়। সফরের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়।

তবে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশের পরও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। কবে থেকে কর্মী নিয়োগ শুরু হবে, কীভাবে কর্মী বাছাই করা হবে এবং তালিকাভুক্ত ২৫টি এজেন্সি কী প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে- এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

প্রকাশ: শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমান রিজার্ভ ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের বর্ণাঢ্য জীবনছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের বর্ণাঢ্য জীবন
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনাভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা
নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন।

চিকিৎসা নিতে গিয়ে আগুনে পুড়ে ৯ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: বুধবার, আগস্ট ১৯, ২০২৬
চিকিৎসা নিতে গিয়ে আগুনে পুড়ে ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত ও অন্তত আটজন দগ্ধ হয়েছেন। দেশটির গণমাধ্যম বলছে, নিহতরা সবাই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতা এসে তিন তলা হোটেল শিখা ইনে উঠেছিলেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মকর্তার জানান, আগুন লাগার খবরে তাদের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। পরে হোটেলে আটকে পড়া জীবিত ও লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯ মরদেহ পাওয়া গেছে। মৃত বাড়তে পারে বলে আশঙ্কা তাঁর।

ওই কর্মকর্তা বলেন, আটকে পড়াদের উদ্ধার এবং আগুন লাগার কারণ খুঁজে বের করাই আমাদের অগ্রাধিকার। আগুন নেভানো হয়েছে। এখন ভবন ঠান্ডা করার কাজ চলছে।

এই অগ্নিকাণ্ডের দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে র তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। গত ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীর নিচতলায় যখন আগুন লাগে, বেশির ভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।

বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার তথ্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, আগস্ট ১৭, ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়েদা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে জাতিসংঘের এ প্রতিবেদনটিকে ‘অনুমাননির্ভর’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুমানের ওপর তৈরি কোনো রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না বলেও জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি করবার চেষ্টার বিষয়টিকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কারা রিপোর্ট দিয়েছে? সে রিপোর্ট নিয়ে আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়ত কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারব না।’

সরকার প্রতিবেদনটিকে আমলে নিচ্ছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। রিপোর্ট এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুক শুনেছি—ওখানে বলা হয়েছে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা অ্যাকশন নিতে পারি না।’

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে।’

তিনি বলেন, ‘আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।’

সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে বিভিন্ন সংকট মোকাবিলায় সফলতার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুই-একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। যেমন মধ্যপ্রাচ্য একটা যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি।’

গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝেমধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকমভাবে হয়। যে সমস্যায় আমরা পড়েছি। এছাড়া গ্যাসের যে আমদানিনির্ভরতা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়েছিল। এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অফশোর-অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।’

আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম মন্ত্রিসভা বৈঠকে কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়েছে। খাদ্য প্রকিউরমেন্ট সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে দাবি করেন।