গালফ বাংলা

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগোলো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগোলো বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির নাগরিকরা ১৩৮টি দেশে আগাম ভিসা ছাড়াই এবং আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) মাধ্যমে ভ্রমণ করতে পারেন।

সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।

গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমে সাজানো ইন্ডিভিজুয়াল র‍্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম।

সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে ভ্রমণ করতে পারেন। এ ছাড়া ২৮টি গন্তব্যে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুবিধা রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল পাকিস্তান ও আফগানিস্তান।

উল্লেখ্য, আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচকে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা বিবেচনা করা হয়।

প্রতিষ্ঠানটি গ্লোবাল ও ইন্ডিভিজুয়াল—দুই ধরনের তালিকা প্রকাশ করে; যেখানে একই স্কোর পাওয়া দেশগুলোকে গ্লোবাল র‍্যাংকে যৌথ অবস্থানে রাখা হলেও ইন্ডিভিজুয়াল র‍্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমে সাজানো হয়।

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক

বহুপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

বৈশ্বিক কূটনীতিতে বহুপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকায় ড. খলিলুর রহমান বৈশ্বিক সুশাসন, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেখ আবদুল্লাহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমিরাতের সক্রিয় ভূমিকার নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দুই নেতা সাধারণ পরিষদের চলমান অধিবেশনের আলোচ্যসূচি পর্যালোচনা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো নিয়ে মতবিনিময় করেন।

বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলো কীভাবে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়া এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার অভিন্ন অঙ্গীকার তাদের আলোচনায় প্রতিফলিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত যে তার অংশীদারত্বের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিদ্যমান সম্পর্কগুলো আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিচ্ছে, বৈঠকে তা পুনরায় স্পষ্ট হয়।

এ সময় শেখ আবদুল্লাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জটিল হয়ে ওঠা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। শেখ হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।

সৈয়দ মোজাম্মেল আলি নামে শেখ হাসিনার এ মুখপাত্র বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।”

শেখ হাসিনার এ মুখপাত্র আরও বলেছেন, “সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।”

বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তাসংস্থাটিকে বলেন, শেখ হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর তাকে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী, পল্লবী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি মোহাম্মদপুরের পাঁচটি স্থান এবং যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাসে আগুনের ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণ হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তিনি আরও জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।

একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন।

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের বিরোধিতা করল সৌদি আরব, ওমান, কাতার ভোটদানে বিরত বাংলাদেশ

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের বিরোধিতা করল সৌদি আরব, ওমান, কাতার ভোটদানে বিরত বাংলাদেশ

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। তবে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে।

সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকর ভূমিকার যথেষ্ট প্রমাণ নেই।

জাতিসংঘ আরও বলেছে, একবিংশ শতাব্দীতে মৃত্যুদণ্ডের মতো শাস্তির কোনো স্থান থাকা উচিত নয়। এ কারণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন