সৌদি আরবের রাজধানী রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (আর্থিক জেলা) একটি টাওয়ারে হুতি বিদ্রোহীদের হামলায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সিভিল ডিফেন্স। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ওই এলাকার কোনো টাওয়ারে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসৌদির সিভিল ডিফেন্স থেকে পাঠানো বিবৃতির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামলাটি ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে আঘাত হানে। এতে দুইজন সৌদি নাগরিক, দুইজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিশরীয় নাগরিক আহত হয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন বা অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিভিল ডিফেন্স আরও জানায়, হামলার পরপরই কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুমোদিত জরুরি ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। জানমাল রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে এই ঘটনাকে হুতি গোষ্ঠীর চালানো একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিনের শুরুতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারকে লক্ষ্য করে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।
উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার টাওয়ারে এটি দ্বিতীয় হামলা। এর আগে গত বৃহস্পতিবারও রাজধানীর ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুতিদের হামলায় ভবনটির কয়েকটি তলা এবং আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি