কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, "স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।"
এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করতে এবং অবৈধ হুন্ডি ব্যবসা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময়) পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবগামী অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।
ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, "স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।"
এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করতে এবং অবৈধ হুন্ডি ব্যবসা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
গত শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কনে ওমান প্রবাসী নারী খয়রুন বেগম।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাদি খয়রুন বেগম (৩৫) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে।
তিনি ওমান প্রবাসী থাকাকালীন একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী (৪০) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন বেগম।
প্রায় এক মাস আগে দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে গত ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য্য করা হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের আগে বিবাদীপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিবাদীরা বাদি খয়রুন বেগমের বাড়িতে এলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়া হয়।
ওই নারী অভিযোগ করেন, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন এবং বরযাত্রীদের আপ্যায়ন ও রান্নাসহ আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ করা হয়। কিন্তু ২০ নভেম্বর দুপুর নাগাদ বরপক্ষ না আসায় যোগাযোগের চেষ্টা করলে বরপক্ষ জানায়, মোটরসাইকেল কিনা বাবদ যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দিতে হবে। তা না দিলে বিয়ে হবে না।
তবে অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি। ভুক্তভোগী ওই নারীর (কনে) বড় ভাই মইন উদ্দিন বলেন, আমার বোনকে বিয়ের দিন বধু সাজে সজ্জিত করা হল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসলো না। এখন সমাজে মুখ দেখাবো কি করে। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।
এদিকে যৌতুক দাবির অভিযোগটি অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, আমরাতো এক টাকাও যৌতুক নেইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লক্ষ টাকা নিয়েছি আমরা। আমার ভাই এবং ঐ নারী একত্রিতভাবে প্রবাসে ছিলেন, সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে কেউই আমার সাথে যোগাযোগ করেনি। পুলিশের মাধ্যমে বিয়ের ভাঙার খবর পেয়েছি। অসুস্থতার কারণে যেতে পারিনি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিলেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশের একটি দল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দেন। বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেটের সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। এরপর তাদের মধ্যে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।
পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে অন্য দুইজনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা।
এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে।
অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি সোনাসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।
নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক।
সম্প্রতি লাওটিয়ান টাইমস ও লাওফাত্তানা নিউজের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে। এ সময় তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।
লাওফাত্তানা নিউজ জানায়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে লাওসের কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডে সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।