১২ নভেম্বর ২০২৬

গ্রিসে জাল ভ্রমণ নথিসহ দুই বাংলাদেশি আটক

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
গ্রিসে জাল ভ্রমণ নথিসহ দুই বাংলাদেশি আটক

গ্রিসের সামোস দ্বীপের মালাগারি বন্দরে জাল ভ্রমণ নথি ব্যবহারের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির বন্দর কর্তৃপক্ষ।

গত রোববার (৮ নভেম্বর) দুপুরে সামোস বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাদেরকে আটক করেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালাগারি বন্দরে তল্লাশির সময় ওই দুই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এ সময় তাদের কাছে জাল ভ্রমণ নথি পাওয়া যায়। তারা এই জাল নথিপত্র ব্যবহার করে সামোস দ্বীপ থেকে পিরেয়াসগামী একটি যাত্রীবাহী ফেরিতে ওঠার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

আটক বাংরাদেশিদের বয়স ২৪ ও ২৬ বছর। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আটককৃতদের বিরুদ্ধে গ্রিসে অবস্থানের শর্ত লঙ্ঘনের চেষ্টা এবং জাল ভ্রমণ নথি রাখার অভিযোগে মামলা করা হয়েছে। দেশটির প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় এসব অভিযোগ আনা হয়েছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে জাল নথিগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক বিচারিক তদন্ত শুরু করেছে সামোস বন্দর কর্তৃপক্ষ।

প্রতিবছর মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ গ্রিসে প্রবেশ করেন। উন্নত জীবনযাপনের আশায় সেখান থেকে ইউরোপের সমৃদ্ধ অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করেন তারা।

অভিবাসীদের অধিকাংশই উত্তর আফ্রিকা অথবা তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় করে গ্রিসে পৌঁছান। অন্যদিকে, একটি ছোট অংশ তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থলসীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন।

চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছেন। তাদের অর্ধেকেরও বেশি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দীর্ঘ সমুদ্রযাত্রার মাধ্যমে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছেছেন।

২০২২ সালে সই হওয়া বাংলাদেশ-গ্রিস সমঝোতা স্মারকের আওতায় বছরে চার হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়ার কথা গ্রিসের৷ কিন্তু ভিসা জটিলতা ও নিয়োগসংক্রান্ত জটিলতায় সেই লক্ষ্য পূরণ হচ্ছে না।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মধ্যে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সৌদি আরবের গন্তব্যগুলোর ক্ষেত্রে পূর্বঘোষিত ফ্লাইট পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হবে।

বিমান আরও জানায়, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।’

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে তাদের ফ্লাইটগুলো আগে ঘোষিত সময়সূচি ও পরিচালনাগত ব্যবস্থা অনুযায়ী চলাচল অব্যাহত রাখবে।

বিমান আরও জানায়, সৌদি আরবের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বর্তমান স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর। তাদের কাছ থেকে মেথামফেটামিন নামের শক্তিশালী মাদক উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক পাঁচ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

একই সঙ্গে মাদক চোরাচালান ও বিক্রিসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে ৯১১ (মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চল) অথবা ৯৯৯, ৯৯৪ ও ৯৯৫ নম্বরে কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।

সৌদি আরবে মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী এ ধরনের অপরাধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, জরিমানা এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।

এছাড়াও কোনো বিদেশি নাগরিক মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করার পর তাকে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হয় এবং সৌদি আরবে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, শুধু ১০ নভেম্বর এক দিনেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলে মদ্যপানে রাজু মিয়া (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় সজিব নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই মো. রাকিবুল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন। মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন।

‘২-৩ দিন আগে পল্টন থানা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘তার মুখে শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল। ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। পরিবারে সংবাদ দেয়া হয়েছে। তারা আসার পর কথা বলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।