৯ নভেম্বর ২০২৬

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনেই (বৃহস্পতিবার থেকে শনিবার) এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার বা ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ নভেম্বর) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনেই (বৃহস্পতিবার থেকে শনিবার) এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার বা ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ নভেম্বর) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।

এসপিএর তথ্যমতে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেফতার করেছে সীমান্ত কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে অবৈধ অভিবাসীদের পরিবহন করলে কিংবা তাদের আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ৬

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৩টার দিকে জেদ্দা-মদিনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান (স্টোরকিপার), তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফটচালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী মেয়ে। তবে নিহতদের সবার পরিচয় ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতদের মধ্যে দুজনের মরদেহ আল খোলাইজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত শেষে জিয়াউর রহমান, আলমশাহ ও ইলিয়াস তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে জেদ্দার উদ্দেশে রওনা হন। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট সঙ্কটে ভোগান্তিতে ২৩ হাজার সৌদি প্রবাসী

নিহত ব্যক্তিরা সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন আল আবির কোল্ড স্টোর অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। আহত ও নিহত ব্যক্তিরা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া, চকরিয়া ও টেকনাফ এলাকার বাসিন্দা।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে সব ধরনের সহযোগিতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ দোভাষী তার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা
দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের মর্যাদা রক্ষা ও পরিচয় নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

তিনি বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম শক্তি। তাদের বিনিয়োগে শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপিসহ উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী। প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছেন উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীরা বিদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে তিনি বলেন, শুধু বাড়িঘর নির্মাণে সীমাবদ্ধ না থেকে দেশে শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো, বিভিন্ন দেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

কাতার যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল তরুণের

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
কাতার যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল তরুণের

কাতার যাওয়ার দিন তারিখ প্রায়ই চুড়ান্ত। আর মাত্র ১২ দিন পর ১৫ নভেম্বর কাতারের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল মোঃ তরিক (৩২) নামক যুবকের। স্ত্রী সন্তান ও বাবা -মায়ের স্বপ্ন ছিল তরিকের পাঠানো টাকা দিয়ে বাড়ী- গাড়ি করবে। কিন্তু বিধাতার নিয়তির কাছে হার মানতে হলো তরিকের।

একটি মোটরসাইকেলের ধাক্কায় তার তাজা প্রাণ মুহুর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। পরিবারের সকল স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে। তরিক ওইদিন সকালে মতলবের ডিংগাভাংগা নিজ বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে তার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে চালিয়ে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে তরিক রাস্তায় ছিটকে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়।

স্থানীয় এলাকাবাসী সাথে সাথে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তার পরিচয় পাওয়া গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান (২২),পিতা-বাবুল প্রধানিয়া, মাতা- শাহিনুর বেগম, গ্রাম- মকুন্দশার।

এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের পারিবারিক সূত্র গেছে,তরিক চলতি মাসের ১৫ তারিখ কাতার যাওয়ার সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল।

তরিকের মৃত্যুতে পরিবার পরিজন ছাড়াও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।