১২ নভেম্বর ২০২৬

আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলে মদ্যপানে রাজু মিয়া (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় সজিব নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই মো. রাকিবুল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন। মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন।

‘২-৩ দিন আগে পল্টন থানা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘তার মুখে শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল। ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। পরিবারে সংবাদ দেয়া হয়েছে। তারা আসার পর কথা বলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর। তাদের কাছ থেকে মেথামফেটামিন নামের শক্তিশালী মাদক উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক পাঁচ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

একই সঙ্গে মাদক চোরাচালান ও বিক্রিসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে ৯১১ (মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চল) অথবা ৯৯৯, ৯৯৪ ও ৯৯৫ নম্বরে কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।

সৌদি আরবে মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী এ ধরনের অপরাধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, জরিমানা এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।

এছাড়াও কোনো বিদেশি নাগরিক মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করার পর তাকে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হয় এবং সৌদি আরবে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
নভেম্বরের ১০ দিনে প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, শুধু ১০ নভেম্বর এক দিনেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
আবাসিক হোটেলে মদ্যপানে প্রবাসীর মৃত্যু

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেলে মদ্যপানে রাজু মিয়া (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় সজিব নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই মো. রাকিবুল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন। মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন।

‘২-৩ দিন আগে পল্টন থানা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘তার মুখে শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল। ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার। পরিবারে সংবাদ দেয়া হয়েছে। তারা আসার পর কথা বলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাতার প্রবাসী তরুণের

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাতার প্রবাসী তরুণের

ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাতমাইল) এলাকার হরমুজ আলী পাম্পের পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী হুসেন (৩৩) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আলী হুসেন লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও গ্রামের মরহুম চমক আলীর ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের হরমুজ আলী পাম্পের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাতার প্রবাসী আলী হুসেনকে মৃত ঘোষণা করেন।

​একই মোটরসাইকেলে থাকা অপর দুই আহত আরোহী তামিম ও রাশেদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

​মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বকে চমকে দিয়ে নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন ইরানের

মাদক সেবনে বাধা দেওয়ায় কাতার প্রবাসীকে কুপিয়ে আহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
মাদক সেবনে বাধা দেওয়ায় কাতার প্রবাসীকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগানে বসে মাদক সেবন করার সময় বাধা দেওয়ায় সহোদরকে কুপিয়েছে মাদকাসক্তরা। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই যুবককে রোববার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়।

থানা পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর মিঝি বাড়ির এলাকায় সুপারির বাগানে কসমেটিকস ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও সহোদর কাতার প্রবাসী রাকিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীদের মধ্যে মুরাদ হোসেন ও শাওন হোসেনকে ঘটনাস্থলে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রিয়াজ রায়পুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী ও পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা। রাকিব তার ভাই। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করার চিহ্ন রয়েছে।

আটক মুরাদ ও শাওন মধুপুর গ্রামের কসাই বাড়ির আক্তার হোসেনের ছেলে। এজাহারভুক্ত অন্যরা হলেন- সাগর হোসেন, তারেক হোসেন, রকি হোসেন। তারা মধুপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থল বাগানটি বাদী রিয়াজদের। অভিযুক্তরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সঙ্গে জড়িত। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার সময় রিয়াজ ও তার ভাই ঘটনাস্থল গিয়ে দেখেন অভিযুক্তরা মাদক সেবন করছে।

এসময় তাদেরকে ঘটনাস্থল থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে মাদকাসক্ত মুরাদ ফোন কলে খবর দিয়ে সহযোগীদের ঘটনাস্থল আনে। তাদের কাছে দা-ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। পরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রিয়াজ, রাকিবকে জখম করে।

চিকিৎসাধীন রিয়াজ ভূঁইয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় আমাদেরকে কুপিয়েছে ও পিটিয়েছে। তারা হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত।

রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রিয়াজের ভগ্নিপতি ইব্রাহিম খান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রিয়াজ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহের আলী জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।