গালফ বাংলা

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক।

সম্প্রতি লাওটিয়ান টাইমস ও লাওফাত্তানা নিউজের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে। এ সময় তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।

লাওফাত্তানা নিউজ জানায়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে লাওসের কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডে সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।

বধু সেজে অপেক্ষায় প্রবাসী কনে, অতিথিরাও খেয়ে গেলেন; তবুও এলেন না বর

বধু সেজে অপেক্ষায় প্রবাসী কনে, অতিথিরাও খেয়ে গেলেন; তবুও এলেন না বর
বিয়ের দিনে অনুপস্থিত বর, থানায় অভিযোগ প্রবাসী কনের

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের আপ্যায়নে করা হয়েছে রান্নাবান্নাও কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে আসেননি বর। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকা না দিলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরপক্ষের লোকজন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

গত শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কনে ওমান প্রবাসী নারী খয়রুন বেগম।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাদি খয়রুন বেগম (৩৫) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে।

তিনি ওমান প্রবাসী থাকাকালীন একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী (৪০) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন বেগম।

প্রায় এক মাস আগে দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে গত ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য্য করা হয়।

অভিযোগে বলা হয়, বিয়ের আগে বিবাদীপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিবাদীরা বাদি খয়রুন বেগমের বাড়িতে এলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়া হয়।

ওই নারী অভিযোগ করেন, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন এবং বরযাত্রীদের আপ্যায়ন ও রান্নাসহ আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ করা হয়। কিন্তু ২০ নভেম্বর দুপুর নাগাদ বরপক্ষ না আসায় যোগাযোগের চেষ্টা করলে বরপক্ষ জানায়, মোটরসাইকেল কিনা বাবদ যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দিতে হবে। তা না দিলে বিয়ে হবে না।

তবে অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি। ভুক্তভোগী ওই নারীর (কনে) বড় ভাই মইন উদ্দিন বলেন, আমার বোনকে বিয়ের দিন বধু সাজে সজ্জিত করা হল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসলো না। এখন সমাজে মুখ দেখাবো কি করে। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

এদিকে যৌতুক দাবির অভিযোগটি অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, আমরাতো এক টাকাও যৌতুক নেইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লক্ষ টাকা নিয়েছি আমরা। আমার ভাই এবং ঐ নারী একত্রিতভাবে প্রবাসে ছিলেন, সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে কেউই আমার সাথে যোগাযোগ করেনি। পুলিশের মাধ্যমে বিয়ের ভাঙার খবর পেয়েছি। অসুস্থতার কারণে যেতে পারিনি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশের একটি দল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দেন। বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেটের সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। এরপর তাদের মধ্যে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।

পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে অন্য দুইজনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে।

অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি সোনাসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

তিনি বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক।

সম্প্রতি লাওটিয়ান টাইমস ও লাওফাত্তানা নিউজের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে। এ সময় তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।

লাওফাত্তানা নিউজ জানায়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে লাওসের কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডে সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে নারী ছিনতাইকারী চক্রের কবলে প্রবাসী

শাহজালাল বিমানবন্দরে নারী ছিনতাইকারী চক্রের কবলে প্রবাসী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি কার পার্কিং এলাকায় নারী ছিনতাই চক্রের কবলে পড়ে স্মার্টফোন, ও টাকা খুইয়েছেন সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

পরে তাঁর চিৎকারে পাখি (২২) নামে ওই নারীকে আটক করেন বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার সদস্যরা। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই নারী নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

শনিবার আনসার সদস্যরা জানান, আটক ওই নারীর হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসী যাত্রীর ছিনতাই হওয়া স্মার্টফোন। তবে ১০ হাজার টাকা নিয়ে চক্রের অন্য দুই নারী সদস্য পালিয়ে গেছেন। এ ঘটনায় ওই নারী ছিনতাইকারীকে বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে চার দিনের সাজা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন থানা আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা (টিআই) জাহেদ হোসেন। তিনি সমকালকে বলেন, শুক্রবার রাত ২টায় বিমানবন্দরের ক্যানোপি কার পার্কিং এলাকায় ছিনতাইয়ের ঘটনার শিকার হন প্রবাসী যাত্রী সুমন মিয়া।

শনিবার এ বিষয়ে আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সৌদি আরব থেকে আসা প্রবাসী সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালাপত্র রেখে ডলার ভাঙানোর জন্য ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এলে তাঁর কাছে সাহায্য চান তিন নারী।

এ সময় সুমন মিয়া সহায়তা করতে অস্বীকৃতি জানালে ওই নারীদের একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন।

অপরজন হাত থেকে স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার করলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় আনসারের পিসি মো. আনিছ, মহিলা আনসার সদস্য ফারজানা বেগম ও মোছা. কমলা আক্তারের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত চক্রের এক সদস্য পাখিকে হাতেনাতে আটক করা হয়।

আট মাসের শিশুকন্যাকে রেখে কাতারপ্রবাসীর মৃত্যু

আট মাসের শিশুকন্যাকে রেখে কাতারপ্রবাসীর মৃত্যু
প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ

দুই মাসের ছুটিতে দেশে ফিরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও আট মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০১৮ সালে জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান পারভেজ। প্রবাসে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে এর আগে তিনবার ছুটিতে দেশে এলেও এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন।

শাহজালাল বিমানবন্দরে নারী ছিনতাইকারী চক্রের কবলে প্রবাসী

পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে পারভেজের জ্বর আসে। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারভেজের ভগ্নিপতি গিয়াস উদ্দিন আক্ষেপ করে বলেন, দুই মাসের ছুটি কাটিয়ে আবার কাতারে ফেরার কথা ছিল পারভেজের। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না; চিরবিদায় নিয়ে ফিরতে হলো কবরে।

স্বজনরা জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন পারভেজ। তাঁর স্ত্রী আছমিরা মেহনাজ ও আট মাসের এক শিশুকন্যা রয়েছে। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন