গালফ বাংলা

আট মাসের শিশুকন্যাকে রেখে কাতারপ্রবাসীর মৃত্যু

আট মাসের শিশুকন্যাকে রেখে কাতারপ্রবাসীর মৃত্যু
প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ

দুই মাসের ছুটিতে দেশে ফিরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও আট মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০১৮ সালে জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান পারভেজ। প্রবাসে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনে এর আগে তিনবার ছুটিতে দেশে এলেও এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন।

পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে পারভেজের জ্বর আসে। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারভেজের ভগ্নিপতি গিয়াস উদ্দিন আক্ষেপ করে বলেন, দুই মাসের ছুটি কাটিয়ে আবার কাতারে ফেরার কথা ছিল পারভেজের। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না; চিরবিদায় নিয়ে ফিরতে হলো কবরে।

স্বজনরা জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন পারভেজ। তাঁর স্ত্রী আছমিরা মেহনাজ ও আট মাসের এক শিশুকন্যা রয়েছে। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ ডলার।

অন্যদিকে গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৬ নভেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। ২০২৬ সালের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৪৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫৮ কোটি ৪০ লাখ ডলার। শতকরা হিসাবে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৪ শতাংশ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে অর্থবছরের প্রথম কয়েক মাসে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় এ ঘটনা ঘটে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় মদের বারের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবজুড়ে ধরপাকড় এক সপ্তাহে গ্রেফতার প্রায় ১২ হাজার প্রবাসী

সৌদি আরবজুড়ে ধরপাকড় এক সপ্তাহে গ্রেফতার প্রায় ১২ হাজার প্রবাসী

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সৌদি আরব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ১৬৩ জনই আবাসন আইন লঙ্ঘন করেছিলেন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে ৩ হাজার ২২৫ এবং শ্রম আইন অমান্য করার অভিযোগে ২ হাজার ৫৬৪ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী। অন্যদিকে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়।

কেবল আইন লঙ্ঘনকারীরাই নন, তাদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আটক ও ফেরত পাঠানোর পাশাপাশি আরও বিপুলসংখ্যক অভিবাসীকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ইতিমধ্যে ২২ হাজার ৪৫১ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

ভ্রমণের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এই ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা, দেশের ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করা, থাকার জায়গা দেওয়া কিংবা যেকোনো ধরনের সেবা প্রদান করা গুরুতর অপরাধ।

কেউ এমন কাজে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়া ঘরবাড়ি বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

মিশরে ১৫ প্রবাসী বাংলাদেশিকে আটক করলো পুলিশ

মিশরে ১৫ প্রবাসী বাংলাদেশিকে আটক করলো পুলিশ

মিশরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে, তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখা এবং দীর্ঘদিন বেতন ও অন্যান্য পাওনা না দেওয়ার অভিযোগও উঠেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

আটক ব্যক্তিরা বর্তমানে পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পাসপোর্ট ফেরত, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।

আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু ও এনামুল ইসলাম। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মানবপাচার ও চাকরির প্রলোভনে অনিয়মিত পথে বাংলাদেশিদের মিশরে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। আটক ব্যক্তিদের কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসরত হৃদয় নামের এক ব্যক্তি মিশরে নিয়ে এসেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া নারায়ণগঞ্জের ইরন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে মিশর ও তুরস্কের পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ইরন বলেন, তিনি অন-অ্যারাইভাল ভিসায় লোক এনে চাকরির ব্যবস্থা করেন। অবৈধভাবে লোক আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একা নই। শত শত মানুষ হাজার হাজার লোক আনছে। আমি আনলে দোষ কী?’

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রয়েছে। বিশেষ শর্তে কিছু প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকলেও তা মূলত ২০২৩ সালের আগে মিশরে আসা ব্যক্তিদের ক্ষেত্রে সীমিত।

চাকরির প্রলোভনে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে যাওয়ার ঝুঁকি আবারও সামনে এনেছে ১৫ বাংলাদেশির আটকের ঘটনা।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন