গালফ বাংলা

হরমুজের কাছে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজের কাছে তেলবাহী দুই ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ওমানের উপকূলে হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এদিকে হরমুজ প্রণালির ওপর আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ট্যাংকারটি ওমানের খাসাব উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তরে অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির পেছনের অংশে আঘাত লাগে। এতে কেউ হতাহত হননি। তবে পরিবেশের ওপর এর প্রভাব কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পরে সংস্থাটি জানায়, একই এলাকার কাছাকাছি আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় জাহাজটি খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল বা প্রায় ৩১ কিলোমিটার পূর্বে ইঞ্জিনকক্ষে আঘাতের শিকার হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

এদিকে হরমুজ প্রণালির ওপর আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগ একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। এটি ইরানি বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন বলে দাবি করেছে আইআরজিসি।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখে রয়েছে, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল ‘দাদাগিরি করা, নিপীড়ক ও জবরদস্তিকারী’ ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছেন।

শীতকালে যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে না হয়, সে লক্ষ্যেও ইরান কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : আল জাজিরা

রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এ হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের ওপর ‘অব্যাহত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আলবুদাইউই বলেছেন, হুথিদের এ হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হামলার জন্য হুথি মিলিশিয়াদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের হামলায় রিয়াদের আর্থিক জেলার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরিটি এখন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় রয়েছে। তবে এর সঙ্গে কোন কোন যুদ্ধজাহাজ ফিরেছে, তা জানাননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পৌঁছেছিল জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে এসেছিল এটি।

জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।

জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো স্পষ্ট নয়। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি।

জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি ছিল না।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত ফিরে এসেছে। এ সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে, যার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও।

ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী: ফের যুদ্ধ শুরুর আভাস?

মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী: ফের যুদ্ধ শুরুর আভাস?

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তেজনাপূর্ণ এই অঞ্চলটিতে আরও এক বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। ওই রণতরীর আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

ইরানের সঙ্গে শান্তি আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার মধ্যে এই রণতরী মোতায়েনের খবর সামনে এল। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পেছনে নতুন কোনো অভিযানের পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইরানে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের। এটি সেখানে আগে থেকে মোতায়েন থাকা আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হবে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে। রোববার (১৫ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

এদিকে এমন সময় এই রণতরী মোতায়েন করা হচ্ছে, যখন রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা এখনো থমকে রয়েছে। এর আগে গত শুক্রবার উপসাগরীয় দেশটির দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন মাঝপথে প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।

তবে রণতরীটি ঠিক কবে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সংবাদমাধ্যম বলছে, কূটনৈতিক আলোচনা ভেঙে পড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সম্প্রতি শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই ওয়াশিংটনের।

তবে নতুন করে বিমানবাহী রণতরী মোতায়েনের খবরের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবারও শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—ইসরায়েলি সংবাদমাধ্যমের এমন একটি প্রতিবেদন নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান বা মোতায়েনের ধরনে পরিবর্তন আনার খবরকেও তারা ‘পুরোপুরি জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে।

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

হামাসের রাফাহ ব্রিগেডের দায়িত্বে সামির আবু ইউনুসের আগে ছিলেন নায়েল আবু ওবেইদ। তিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি নিহত হওয়ার পর রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

হামাসের দাবি, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দেওয়া বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত।

এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ এবং চুক্তির শর্ত মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন