১৫ নভেম্বর ২০২৬

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

প্রকাশ: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের রাফাহ ব্রিগেডের দায়িত্বে সামির আবু ইউনুসের আগে ছিলেন নায়েল আবু ওবেইদ। তিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি নিহত হওয়ার পর রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

হামাসের দাবি, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দেওয়া বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত।

এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ এবং চুক্তির শর্ত মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব ঘটনা সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিফিংকালে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য তুলে ধরেন। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

খালেদ খিয়ারি জানান, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজ সংশ্লিষ্ট ঘটনার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এসব ঘটনার ধারাবাহিকতায় জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেয়া যায় না।’ বেসামরিক জাহাজের ওপর হামলা অবিলম্বে বন্ধ এবং নিরাপদ সামুদ্রিক চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে সৃষ্ট বিঘ্নের কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে ২৩ হাজারের বেশি নাবিক জাহাজে আটকা পড়েছেন।

বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রতলের ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক অবকাঠামোর মতো সামুদ্রিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন সম্পন্ন করল তুরস্ক

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন সম্পন্ন করল তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। শনিবার দেশটির সরকারি গেজেটে এ সংক্রান্ত আইন প্রকাশের মধ্য দিয়ে অনুমোদন প্রক্রিয়া শেষ হয়।

গত ১৩ নভেম্বর তারিখে জারি করা আইনটি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পায়।

গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

চুক্তির মূল লক্ষ্য তিন দেশের মধ্যে সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করা। এর মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।

এদিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে অনুমোদনের চূড়ান্ত দলিল জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তথ্যসূত্র : আল-জাজিরা

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোয় প্রস্তাব জাতিসংঘের. স্বাগত জিসিসি’র

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোয় প্রস্তাব জাতিসংঘের. স্বাগত জিসিসি’র

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক উত্তেজনা ও হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধের জোর দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি বলেন, ‘বিশ্বাসঘাতক হুথিদের হামলা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আন্তর্জাতিক অবস্থানকে সুসংহত করতে এই প্রস্তাবটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বিবৃতিতে তিনি হুথিদের হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তার প্রতি সৃষ্ট হুমকি নির্মূলে এই প্রস্তাবকে সুনির্দিষ্ট অঙ্গীকারে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, ইয়েমেনের ‘সার্বভৌমত্ব, ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা’ রক্ষায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির সমর্থন পুনর্ব্যক্ত করেন আলবুদাইবি।

বাহরাইনে হামলা চালাল ইরান

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
বাহরাইনে হামলা চালাল ইরান

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা