গালফ বাংলা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এক দিনেই দাম কমেছে ১ শতাংশের বেশি। এতে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত ধরে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে স্বর্ণের দামে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে লেনদেন শেষ করেছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনি বলেন, সুদের হার বাড়ার প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান—এই দুটি বিষয় বর্তমানে স্বর্ণের দাম কমার প্রধান কারণ।

তিনি জানান, গত মাসের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেডের প্রায় সব কর্মকর্তা মনে করেন সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। ওই বৈঠকের পর প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থানকে শক্তিশালী করেছে।

এদিকে, চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে।

ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকির কথা উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন নীতিনির্ধারকেরা।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।

ফেডের আরেক গভর্নর মাইকেল বারও বলেছেন, মূল্যস্ফীতির চাপ এখনো থাকায় তিনি কঠোর মুদ্রানীতির পক্ষে সমর্থন দিতে পারেন।

বিশ্ববাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব সরাসরি স্বর্ণের ওপর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটের আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলারে।

রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

হু হু করে কমছে স্বর্ণের দাম

হু হু করে কমছে স্বর্ণের দাম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ কাঙ্ক্ষিত মুনাফা বা রিটার্ন আনতে পারবে না—এমন আশঙ্কায় প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক পতন ঘটেছে। এর প্রভাবে বিশ্ববাজারে আন্তর্জাতিক শেয়ারবাজারের সাথে তাল মিলিয়ে হু হু করে কমছে স্বর্ণ ও শুভ্র ধাতুগুলোর (রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম) দাম। এতে স্বর্ণের দাম কমে গত এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং অন্যান্য শুভ্র ধাতু প্রযুক্তির ভাষায় চরম ‘ওভারসোল্ড’ বা মন্দা অঞ্চলে প্রবেশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এর এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শুক্রবার লেনদেনের একপর্যায়ে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩.৫ শতাংশ কমে ৩,৮৮০.৯৭ মার্কিন ডলারে নেমে আসে (প্রতি ভরি খাঁটি স্বর্ণের কাঁচা দাম দাঁড়ায় প্রায় ১,৭৭,৫৫৪ টাকা)—যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। অন্যদিকে রূপার দাম ৬.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলারে নেমে এসেছে, যা গত ১১ মাসের মধ্যে প্রথমবার ৫০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা ভেঙে নিচে নামল। একইসাথে প্যালাডিয়ামের দাম কমে প্রতি আউন্স ১,০০০ ডলারের নিচে নেমে গেছে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরের সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ৩.৩ শতাংশ কমে ৩,৮৯৮.৯০ ডলারে স্থিতু হয়েছে।

ধাতু বাজারের স্বাধীন প্রবীণ ট্রেডার তাই ওং চলমান বাজার পরিস্থিতির তীব্রতা তুলে ধরে বলেন, আকাশ যেন ভেঙে পড়ছে। শেয়ারবাজারের এই নির্মম পতনের গ্র্যাভিটি ওয়েল বা অভিকর্ষ টান থেকে ধাতু বাজার কোনোভাবেই এড়াতে পারছে না। মূলত শক্তিশালী করপোরেট আয়ই ছিল এআই কেন্দ্রিক বাজার চাঙ্গা থাকার মূল স্তম্ভ; এখন সেই স্তম্ভেই বড় ধরনের চির ধরেছে।

জার্মান আর্থিক প্রতিষ্ঠান ‘কোমার্জব্যাংক’-এর বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, প্রযুক্তি খাতের শেয়ারের এই তীব্র পতনের কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতি সামলাতে বাধ্য হয়ে স্বর্ণের মতো ‘নিরাপদ সম্পদ’ বিক্রি করে দিচ্ছেন কিংবা মার্জিন কলের সম্মুখীন হচ্ছেন। তবে বিশ্লেষকদের প্রত্যাশা, শিগগিরই মূল্যবান ধাতুগুলোর দামে গতি ফিরবে।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণ প্রতি আউন্স ৫,৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে এ পর্যন্ত দাম প্রায় ৩০ শতাংশ কমেছে। এর পেছনে মূল কারণ ছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হার বজায় রাখবে—এমন গুঞ্জন এবং এশিয়ায় স্বর্ণের দুর্বল চাহিদা। তবে বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০০০ ডলারের নিচে নামলেই সাধারণত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন করে স্বর্ণ কেনা ও মজুত বাড়াতে সক্রিয় হয়ে ওঠে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

৩১ অক্টোবর ২০২৬

কাতারে স্বর্ণ, রিয়াল ও তেলের আজকের রেট

কাতারে স্বর্ণ, রিয়াল ও তেলের আজকের রেট

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও সাধারণ পাঠকদের জন্য আজকের স্বর্ণের বাজারদর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার আমরা তুলে ধরছি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

পাশাপাশি বর্তমানে কাতারে জ্বালানি তেলের হালনাগাদ মূল্য তুলে ধরা হলো। তবে লেনদেন বা কেনাকাটার আগে বাজারদরের পরিবর্তন যাচাই করে নেবেন।

আজকের স্বর্ণের বাজারদর

  • ২৪ ক্যারেট: ৪৫৪.৪১ কাতারি রিয়াল

  • ২২ ক্যারেট: ৪১৭.১৫ কাতারি রিয়াল

  • ২১ ক্যারেট: ৩৯৭.৬১ কাতারি রিয়াল

  • ১৮ ক্যারেট: ৩৪০.৮১ কাতারি রিয়াল

(উল্লেখ্য, স্বর্ণের দোকান থেকে অলংকার কেনার সময় ডিজাইন ও কারুকার্য অনুযায়ী গ্রামপ্রতি মেকিং চার্জ বা মজুরি এবং ভ্যাট অতিরিক্ত যোগ হতে পারে। দোকানভেদে চূড়ান্ত মূল্যে সামান্য পার্থক্য হতে পারে।)

পরিবেশবান্ধব ও আধুনিক নগর উন্নয়নে কাতারের আশগাল-এর বড় মেগা প্ল্যান

কাতারি রিয়ালের বিনিময় হার (বাংলাদেশি টাকা)

  • কাতারি রিয়াল: ৩৪.০৬ বাংলাদেশি টাকা

  • ১০ কাতারি রিয়াল: ৩৪০.৬০ টাকা

  • ১০০ কাতারি রিয়াল: ৩,৪০৬.০০ টাকা

  • ৫০০ কাতারি রিয়াল: ১৭,০৩০.০০ টাকা

  • ১,০০০ কাতারি রিয়াল: ৩৪,০৬০.০০ টাকা

বিভিন্ন অনুমোদিত এক্সচেঞ্জ হাউজের সার্ভিস ফি, পাঠানোর পদ্ধতি ও অফারের ভিত্তিতে প্রবাসীদের প্রাপ্ত অর্থের পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে। রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট এক্সচেঞ্জ হাউজের দর যাচাই করে নেওয়া উচিত।

বাইন্যান্স থেকে ৬৩৬ কোটি ডলার চুরির নেপথ্যে উত্তর কোরিয়ার হ্যাকাররা!

আজকের জ্বালানি তেলের মূল্য

  • প্রিমিয়াম পেট্রোল (৯১): ১.৯৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)

  • সুপার পেট্রোল (৯৫): ২.১০ কাতারি রিয়াল (প্রতি লিটার)

  • ডিজেল: ২.০৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)

প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

  • টাকা পাঠানোর আগে একাধিক অনুমোদিত এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের রেট তুলনা করুন।
  • স্বর্ণ কেনার সময় প্রতি গ্রামের দাম ছাড়াও মেকিং চার্জ ও চূড়ান্ত বিল যাচাই করুন।
  • জ্বালানির দাম মাসভিত্তিক পরিবর্তিত হতে পারে; নতুন ঘোষণা প্রকাশিত হলে তা অনুসরণ করুন।

দ্রষ্টব্য: স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দর সার্বক্ষণিক পরিবর্তনশীল। তাই যেকোনো বড় ধরনের লেনদেন বা কেনাকাটার আগে ব্যাংকিং ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অফিসিয়াল দর জেনে নেবেন।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

২৫ অক্টোবর ২০২৬

কাতারে স্বর্ণ, রিয়াল ও তেলের আজকের বাজারদর

কাতারে স্বর্ণ, রিয়াল ও তেলের আজকের বাজারদর

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও সাধারণ পাঠকদের জন্য আজকের স্বর্ণের বাজারদর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার আমরা তুলে ধরছি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

পাশাপাশি বর্তমানে কাতারে জ্বালানি তেলের হালনাগাদ মূল্য তুলে ধরা হলো। তবে লেনদেন বা কেনাকাটার আগে বাজারদরের পরিবর্তন যাচাই করে নেবেন।

আজকের স্বর্ণের বাজারদর

  • ২৪ ক্যারেট: ৪৬৮.৬৪ কাতারি রিয়াল
  • ২২ ক্যারেট: ৪৩০.২১ কাতারি রিয়াল
  • ২১ ক্যারেট: ৪১০.০৬ কাতারি রিয়াল
  • ১৮ ক্যারেট: ৩৫১.৪৮ কাতারি রিয়াল

(উল্লেখ্য, স্বর্ণের দোকান থেকে অলংকার কেনার সময় ডিজাইন ও কারুকার্য অনুযায়ী গ্রামপ্রতি মেকিং চার্জ বা মজুরি এবং ভ্যাট অতিরিক্ত যোগ হতে পারে। দোকানভেদে চূড়ান্ত মূল্যে সামান্য পার্থক্য হতে পারে।)

কাতারি রিয়ালের বিনিময় হার (বাংলাদেশি টাকা)

  • ১ কাতারি রিয়াল: ৩৩.৯৪ বাংলাদেশি টাকা
  • ১০ কাতারি রিয়াল: ৩৩৯.৪০ টাকা
  • ১০০ কাতারি রিয়াল: ৩,৩৯৪.০০ টাকা
  • ৫০০ কাতারি রিয়াল: ১৬,৯৭০.০০ টাকা
  • ১,০০০ কাতারি রিয়াল: ৩৩,৯৫০.০০ টাকা