১৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের আওতায় এক হাজার জুলাই যোদ্ধাকে বিনামূল্যে দেশটিতে পাঠানো হবে।

আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রশ্নে আতাউর রহমান তাঁর নির্বাচনী এলাকার নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলায় কর্মক্ষম বেকার যুবক-যুবতীর সংখ্যা এবং গত তিন বছরে জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে সৃষ্ট নতুন কর্মসংস্থানের তথ্য জানতে চান।

পাশাপাশি স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো বিশেষ কর্মসূচি রয়েছে কি না, থাকলে এর বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরাসরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। তবে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে আহত, গুম ও পঙ্গুত্বের শিকার এক হাজার জুলাই যোদ্ধাও থাকবেন।

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, মিলল ৪ প্রবাসীর পরিচয়

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, মিলল ৪ প্রবাসীর পরিচয়

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে নিশ্চিত করেছিল, নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোরে শেখ খলিফা বিন জায়েদ রোডে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে আরও ৩০ জন আহত হন।

দুর্ঘটনায় নিহত আমিরাতি নাগরিকরা হলেন–মোহাম্মদ রশিদ আল কিন্দি, খালফান সাঈদ আল মাজরুই, রশিদ মুসা আল দারমাকি, হাজার সালেম খামিস মারজুক আল মেসমারি, আবদুল্লাহ হামাদ আল-হাফিতি, সুহাইর সাঈদ আহমেদ আল-ইয়ামাহি, মরিয়ম আবদুর রহমান আল হাম্মাদি, আমনা সাইফ আল নাকবি, আহলাম সাইফ আল নাকবি এবং আহমেদ থানি জুমা আল মুজাইরদি।

আর দুর্ঘটনায় নিহত ৪ ভারতীয় হলেন–মোহাম্মদ আসমিল সিদ্দিক, মিসনা জুবিন সিদ্দিক, মুহাম্মদ ফাইজ ও আতিফ মোহাম্মদ ইমরান মনসুর। এর মধ্যে প্রথম তিনজন ভারতের কেরালার বাসিন্দা ও শেষজন গুজরাটের।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ফুজাইরাহমুখী শেখ খলিফা বিন জায়েদ রোডে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনায় একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

ফুজাইরাহ পুলিশ এর আগে জানিয়েছিল, ফুজাইরাহর প্রবেশপথের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে ধীরগতির যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
সংঘর্ষে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্য গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৮টি ছোট গাড়ি এবং ৫টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৮ জন আমিরাতি, ৭ জন ভারতীয়, ৬ জন ওমানি, ৩ জন মিসরীয়, ২ জন জর্ডানি, ২ জন পাকিস্তানি এবং ২ জন ব্রাজিলীয় নাগরিক রয়েছেন। পরবর্তীতে আরও কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের আওতায় এক হাজার জুলাই যোদ্ধাকে বিনামূল্যে দেশটিতে পাঠানো হবে।

আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রশ্নে আতাউর রহমান তাঁর নির্বাচনী এলাকার নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলায় কর্মক্ষম বেকার যুবক-যুবতীর সংখ্যা এবং গত তিন বছরে জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে সৃষ্ট নতুন কর্মসংস্থানের তথ্য জানতে চান।

পাশাপাশি স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো বিশেষ কর্মসূচি রয়েছে কি না, থাকলে এর বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরাসরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। তবে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে আহত, গুম ও পঙ্গুত্বের শিকার এক হাজার জুলাই যোদ্ধাও থাকবেন।

প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার সরকারি প্রক্রিয়া জানালেন মন্ত্রী

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার সরকারি প্রক্রিয়া জানালেন মন্ত্রী

বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারি খরচে সহায়তা দিয়ে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিদেশ গমনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

রোববার (১৫ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে মূলত তিনটি ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, প্রথমত, নিয়োগের শর্ত অনুযায়ী নিয়োগকর্তার অধীনে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে নিয়োগকর্তার অর্থায়নে তার মরদেহ দেশে পাঠানো হয়।

দ্বিতীয়ত, বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়া কোনো কর্মী মৃত্যুবরণ করলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি খরচে তার মরদেহ দেশে আনা হয়।

লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান:

মৃত সকল প্রবাসী কর্মীর লাশ দেশে আসার পর মৃতের পরিবারকে বিমানবন্দর হতে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:

লাশ পরিবহন ও দাফন বাবদ চেক প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক পরিবারের ওয়ারিশ সনদ।

এক্ষেত্রে ওয়েবসাইটে www.wewb.gov.bd প্রদত্ত নমুনাকপি অনুসরণযোগ্য;

ওয়ারিশ সনদে উল্লিখিত পরিবার কর্তৃক মনোনীত ব্যক্তির ১ কপি ছবি।

ওয়ারিশ সনদে উল্লিখিত পরিবার কর্তৃক মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি।

যার নামে চেক প্রদান করা হবে তিনি ব্যতিত অন্য কোনো ব্যক্তি চেক গ্রহণকারী হলে তাঁরও ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি।

শর্তাবলী:

ওয়ারিশ সনদে উল্লিখিত মনোনীত পরিবারের সদস্যর নামে চেক প্রদান করা হবে।

মৃত কর্মী বিবাহিত হলে চেক প্রদানের ক্ষেত্রে মৃতের স্ত্রী/স্বামী/সন্তান/পিতা/মাতা ক্ষেত্রমতে বৈধ ওয়ারিশ চেক পাবেন।

লাশ দেশে আসার ০৩ (তিন) মাসের মধ্যে কোনো কারণে মৃতের পরিবার চেক গ্রহণ করতে ব্যর্থ হলে উক্ত সময়ের পরে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হবে না।

কাতারে প্রবাসী তরুণ সাজ্জাদ হোসেনের মৃত্যু

প্রকাশ: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
কাতারে প্রবাসী তরুণ সাজ্জাদ হোসেনের মৃত্যু

কাতারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবাসী তরুণ সাজ্জাদ হোসেন মহসিন। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে কাতারের আলখোরে অবস্থিত আয়েশা বিনতে হামাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ বাড়ির বেলাল উদ্দিন দুলালের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ জুন জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান মহসিন। উম সালাল এলাকায় মামার গাড়ির গ্যারেজে কর্মরত ছিলেন তিনি।

২০২৫ সালের ২৪ জানুয়ারি দেশে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। বর্তমানে শিশুটির বয়স ১৪ মাস।

দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। প্রায়ই অজ্ঞান হয়ে যেতেন। সর্বশেষ ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোনার গয়না নিয়ে কনে উধাও: বিয়ে না করেই ফিরল প্রবাসী বর

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
সোনার গয়না নিয়ে কনে উধাও: বিয়ে না করেই ফিরল প্রবাসী বর

রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হবিগঞ্জের ব্রুনেইপ্রবাসী এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগমুহূর্তে কনে ও তার কথিত স্বজনেরা প্রায় চার ভরি সোনার গয়না, নগদ টাকা ও নতুন পোশাক নিয়ে উধাও হয়ে যান।

এ ঘটনায় বরপক্ষ রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় প্রতারণা ও চুরির অভিযোগে মামলা করেছেন। পুলিশ ধারণা করছে, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ।

ভুক্তভোগী বরের নাম ফয়ছল আহমেদ। তিনি ব্রুনেইপ্রবাসী এবং বিয়ে করার উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে ফিরেছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল।

বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে তিনি রংপুরে পৌঁছেছিলেন। কিন্তু বিয়ের আগেই কনে শ্যামলা খাতুন (১৯) ও তার সঙ্গীরা সোনার গয়না নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় কনে শ্যামলা খাতুন, সুমি আক্তার (২৬) ও তার স্বামী সুভাষ আহমেদকে (৩৫) আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও বরপক্ষের বরাতে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের সঙ্গে সুমি আক্তারের পরিচয় ছিল। তারা চট্টগ্রামে একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সুমি নিজেকে কুড়িগ্রামের বাসিন্দা পরিচয় দিলেও পরে ঢাকায় চলে যান। মুঠোফোনে যোগাযোগ থাকার সুবাদে তামান্না সুমিকে বড় ভাই ফয়ছলের বিয়ের কথা জানান।

সুমি তার কথিত ছোট বোন শ্যামলার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। ভিডিও কলে কথা হওয়ার পর শ্যামলাকে পছন্দ করেন ফয়ছল। বুধবার (১১ নভেম্বর) বিয়ের দিন ধার্য করা হয় এবং কনেপক্ষ রংপুরে কমিউনিটি সেন্টারের আয়োজন করে ।

বিয়ের আগে বরপক্ষ কনেকে চার ভরি সোনার গয়না দেন। এর মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। সোনার গয়নার মান যাচাইয়ের জন্য কনের কথিত বোন পরিচয় দেওয়া তিন নারীসহ বর, তার দুই বোন, ভগ্নিপতি ও বাবা নগরের একটি জুয়েলারি দোকানে যান। মান ঠিক পাওয়ার পর কনেকে সাজানোর জন্য একটি বিউটি পারলারে নেওয়া হয়।

এ সময় বর ফয়ছল তার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। পার্লারে কনেকে সোনার গয়না পরিয়ে সাজানো হয়। এরপর কনেকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের আরও দুই কথিত বোন।

অটোরিকশাটি রংপুর নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে থামানো হয়। সেখানে বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের কথিত বোনেরা কৌশলে চলে যান। কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ অপেক্ষার পর বরের দুই বোন ফোন করে বিষয়টি জানান। শেষ পর্যন্ত বিয়ে না করেই হবিগঞ্জে ফিরতে হয় বরপক্ষকে।

বরপক্ষের অভিযোগ অনুযায়ী, উধাও হওয়া সোনার গয়নার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া নগদ ৭ থেকে ১০ হাজার টাকা এবং প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার নতুন পোশাক ও শাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্তরা একটি প্রতারক চক্রের সদস্য।

যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছিল, তার ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, কনেপক্ষ এক সপ্তাহ আগে বুকিং দেওয়ার কথা বললেও বুধবার সকালে বরযাত্রী নিয়ে এসে ভাড়া নিতে চায়।

মানবিক বিবেচনায় ৪২ হাজার টাকা ভাড়া এবং প্রায় ৪০ হাজার টাকার খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু কনেপক্ষ টাকা পরিশোধ করেনি এবং খাওয়াদাওয়ার পর্বও হয়নি। কনেপক্ষের কাউকে পেলে আয়োজনের টাকা আদায় করা হবে বলে তিনি জানান।

ফয়ছল আহমেদ বলেন, ‘ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।’