১৪ নভেম্বর ২০২৬

কাতারে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কাতারে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
কাতারে প্রবাসীর মৃত্যু

কাতারে কর্মস্থলে মর্মান্তিক বৈদ্যুতিক দুর্ঘটনায় বাহার উদ্দিন নামে এক বাংলাদেশী প্রবাসী মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মোবারক ঘোনা গ্রামের অধিবাসী ছিলেন।

প্রবাসের মাটিতে কর্মস্থলে থাকাকালে তাঁর এমন অনাকাঙ্ক্ষিত গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশি প্রবাসীরা। মীরসরাই সমিতি কাতারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

প্রবাসী পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ ব্যাংকের সহজ শর্তে ঋণ

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রবাসী পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ ব্যাংকের সহজ শর্তে ঋণ

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা ছাড়াই দেশের প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষদের আর্থিক সক্ষমতা বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি নতুন পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শিক্ষার্থী এবং প্রবাসী পরিবারের সদস্যরা অত্যন্ত সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এসংক্রান্ত একটি বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ঋণের সুদের হার, বিতরণের নিয়মাবলী এবং যোগ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ঋণের সুদের হার, পরিমাণ ও পরিশোধের মেয়াদ

কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক মাত্র ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে, যা সাধারণ গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিতরণ করা হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও মুনাফার এই একই হার বজায় রেখে এই কার্যক্রমে অংশ নিতে পারবে।

ঋণের পরিমাণ: একজন ব্যক্তি বা অতিক্ষুদ্র উদ্যোক্তা এককভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে ২ থেকে ৫ জন সদস্য নিয়ে দল গঠন করতে হবে, যেখানে প্রতি সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত পাবেন।

জামানত: ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের জামানত লাগবে না। তবে এর বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাওয়া হতে পারে।

পরিশোধের মেয়াদ: ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে গ্রাহক সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কিস্তি স্থগিত বা গ্রেস পিরিয়ড (Grace Period) সুবিধা উপভোগ করতে পারবেন।

কারা পাবেন এই ঋণ?

প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি এই কর্মসূচিতে বিশেষ কিছু খাত ও পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন পাড়া-মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানি, রিকশাচালক, দরজি, কামার, কুমার, জেলে, তাঁতি এবং চা-শ্রমিকেরা। এ ছাড়া ফ্রিল্যান্সিং, কুটিরশিল্প, হস্তশিল্প ও নার্সারির মতো আয়বর্ধক কাজে যুক্ত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন।

তহবিলের আওতায় বিশেষভাবে অগ্রাধিকার পাবেন যাঁরা:

প্রবাসী পরিবার: প্রবাসীদের রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সদস্য এবং বিদেশফেরত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

শিক্ষার্থীরা: ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা কারিগরি প্রশিক্ষণ, উচ্চশিক্ষা বা শিক্ষাসামগ্রী কেনার জন্য অভিভাবকের নিশ্চয়তায় ঋণ নিতে পারবেন।

অন্যান্য: নারী উদ্যোক্তা (মোট ঋণের অন্তত ২৫% নারীদের জন্য বরাদ্দ), প্রান্তিক কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলীয় ও চর অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।

একক ঋণ ১০ লাখ, দলগতভাবে ৪০ লাখ

একজন ব্যক্তি বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। অন্যদিকে দলগত ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা।

দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পাবেন। ঋণের অর্থ পরিশোধের দায় ব্যক্তিগত ও যৌথভাবে সব সদস্যের ওপর থাকবে।

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে হিসাব না থাকলে নতুন হিসাব খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই ব্যাংক হিসাবে জমা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। তবে এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাওয়া যাবে।

এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক চাইলে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য নির্ধারিত গ্যারান্টি ফি ব্যাংককেই নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে।

সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর

বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও ৭ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।

গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। অন্যদিকে ব্যাংকগুলোকে গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ত্রৈমাসিক কিস্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

যেভাবে আবেদন ও ঋণ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে।

এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চক্রের সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযানে এ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতারকৃতরা অভিবাসনসংক্রান্ত জাল পাস তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানের সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে একজন সন্দেহভাজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাসের মুদ্রিত কপি পাওয়া যায়।

এ ছাড়া কয়েকটি পরিবর্তিত ই-পাসের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়। পেনাং রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো।

এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান শামসুল ফিতরি আহমাদ। অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং পাকিস্তানি এক নাগরিকের পাসপোর্ট। অভিবাসন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে অবৈধভাবে কর্মসংস্থান ভিসা সংগ্রহে এ চক্রের কার্যক্রমের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।

মিশরীয় রুমমেটের আঘাতে প্রবাসী যুবকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
মিশরীয় রুমমেটের আঘাতে প্রবাসী যুবকের মৃত্যু

মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে পুলক নাথ (নাম) নামে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) মোছাফফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, রুমমেটের চাওয়া ২০ দিরহাম দিতে না চাওয়ায় পুলককে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।

পরিবারের বড় ছেলে পুলক নাথের কাঁধেই ছিল সংসারের দায়িত্ব। বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব নেন তিনি। তার ছোট ভাই অলক প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে প্রায় চার বছর আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।

পরিবার সূত্রে জানা গেছে, আবুধাবির মোছাফফা এলাকায় একটি প্রতিষ্ঠানে থাই গ্লাসের কাজ করতেন পুলক। সেখানে মিশরের এক নাগরিকের সাথে একই কক্ষে থাকতেন তিনি। সেই রুমমেটের সাথে ২০ দিরহাম নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।

পুলকের ছোট ভাই অলক নাথ জানান, মিসরীয় ওই রুমমেট পুলকের কাছে ২০ দিরহাম চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তার বুকে ছুরি চালানো হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে মা রানী বালা বলেন, “আমার সংসারের একমাত্র আয়ের মানুষ ছিল পুলক। ছোট ছেলেটা প্রতিবন্ধী। পুলকই সংসারটাকে ধরে রেখেছিল। এখন আমাদের কে দেখবে?” ছেলের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন রানী বালা। একই সাথে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

পুলকের বোন চুমকি দেবী জানান, ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। লাশ যেন দ্রুত পরিবারের কাছে পৌঁছায়, সে জন্য সরকারের সহায়তা কামনা করেছেন তিনি। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দূতাবাসের মাধ্যমে লাশ দেশে আনা যাবে। এ বিষয়ে থানার কোনো করণীয় থাকলে তারা সহযোগিতা করবেন।

মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে প্রবাসে পুলকের এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন। নিহত সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তার এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কাতারে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কাতারে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
কাতারে প্রবাসীর মৃত্যু

কাতারে কর্মস্থলে মর্মান্তিক বৈদ্যুতিক দুর্ঘটনায় বাহার উদ্দিন নামে এক বাংলাদেশী প্রবাসী মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মোবারক ঘোনা গ্রামের অধিবাসী ছিলেন।

প্রবাসের মাটিতে কর্মস্থলে থাকাকালে তাঁর এমন অনাকাঙ্ক্ষিত গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশি প্রবাসীরা। মীরসরাই সমিতি কাতারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।