বাহরাইনের পূর্ব উপকূলে সিত্রা দ্বীপে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এতে একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনরবিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা। তবে হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। সে সময় হুমকির বিষয়ে বিস্তারিত না জানিয়ে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়।
এদিকে, এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে তারা। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করারও দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে চালানো হয়েছে এ অভিযান। আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে হামলা চালায়।
এর আগে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের ধারাবাহিকতার জবাব দেয়ার পাশাপাশি দেশটির হাঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতেও ওই অভিযান চালানো হয়েছে।