ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনমঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
শুটিং ইউনিট সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।
তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, অভিনেতা সোহেল খানের মরদেহ তাঁর নিজ গ্রাম রাজাপুরে নেওয়ার পর আসরের নামাজের সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
কান্না আর শোকের আবহে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় পুরো এলাকা।
