গালফ বাংলা

জাপানে লাখ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

জাপানে  লাখ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

শিগগিরই জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করতে যাচ্ছে সৌদি আরব। আর এই মজুত তেল থেকে অন্তত ৮০ লাখ ব্যারেল তেল ক্রয় করবে জাপান।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই বৈঠকের আলোকে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি করেছে রিয়াদ এবং টোকিও।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। যুদ্ধের আগ পর্যন্ত ১৬৭ কিলোমিটার এই প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। জাপান অপরিশোধিত তেল আমদানির জন্য অনেকাংশেই এই প্রণালীর ওপর নির্ভরশীল।

হরমুজ অবরুদ্ধ থাকা এবং তার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে নজিরবিহীন বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে গত মে মাস থেকে জাপানের সঙ্গে জ্বালানি মজুত সংক্রান্ত একটি চুক্তির ব্যাপরে আলোচনা করে আসছিল সৌদি আরব। সেই আলোচনার ফসল সাম্প্রতিক এ চুক্তি।

সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও জাপানের পর্যাপ্ত পরিমাণে তেল রপ্তানি করে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন যৌথ মজুতকরণ ব্যবস্থার অধীনে সৌদি আরবের মতো এ দু’টি দেশও জাপানে তেল মজুত করতে পারবে।

বর্তমানেও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের কোম্পানিগুলো জাপানে তাদের তেল রাখার জন্য স্টোরেজ ট্যাংক ভাড়া নেয় এবং ট্যাংকগুলোকে এশিয়ার জন্য বাণিজ্যিক সরবরাহ ও মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যৌথ মজুত চুক্তি স্বাক্ষরিত হলে জরুরি পরিস্থিতিতে এই মজুদ করা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সূত্র : জাপান টাইমস

রিয়াদে টানা তৃতীয় দিনের মতো জরুরি সতর্কতা, ২৪ ঘণ্টায় ৮ বার সাইরেন

রিয়াদে টানা তৃতীয় দিনের মতো জরুরি সতর্কতা, ২৪ ঘণ্টায় ৮ বার সাইরেন
রিয়াদের সড়কে যানবাহন কম দেখা যাচ্ছে। ফাইল ছবি / রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এর আগে রাজধানীতে একের পর এক জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির দুই দিন পর এ ঘটনা ঘটল। টানা তৃতীয় দিনের মতো রিয়াদের জন্য সতর্কতা জারি করে দ্রুত তা প্রত্যাহার করেছে সৌদি কর্তৃপক্ষ।

এর কয়েক ঘণ্টা পর হুতিদের ছোড়া আরেকটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে সৌদি আরবের কোন প্রদেশ লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল, তা জানানো হয়নি।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বাসিন্দাদের জন্য আটটি জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

হোদেইদা বন্দর ঘিরে উত্তেজনা

এদিকে শুক্রবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগর উপকূলের হোদেইদা বন্দর এবং রাজধানী সানায় ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, হোদেইদা বন্দরের যেসব স্থাপনা অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচারের কাজে ব্যবহার করা হতো, সেগুলোতে হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, হুতিরা বন্দরটি ব্যবহার করে ইরান থেকে পাচার করা অস্ত্র গ্রহণ এবং সামরিক অভিযান পরিচালনা করে।

জবাবে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার হুমকি দিয়েছে হুতিরা। সৌদি আরবের আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছে তারা। এ ছাড়া রিয়াদের আর্থিক কেন্দ্র এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন। সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সরবরাহপথ হুমকির মুখে পড়তে পারে।

সূত্র : আলজাজিরা

স্বপ্নপূরণে বাধা নয় দৃষ্টিহীনতা, সৌদি যুবক রাশাদ নাকিবের অনন্য কীর্তি

স্বপ্নপূরণে বাধা নয় দৃষ্টিহীনতা, সৌদি যুবক রাশাদ নাকিবের অনন্য কীর্তি

দৃষ্টিশক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জোরে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সৌদি আরবের এক যুবক। রাশাদ নাকিব নামের ওই ব্যক্তি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী ড. বদর আল-শাইবানির সঙ্গে টানা নয় দিনের অভিযান শেষে নেপালে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে পাহাড়ি গ্রাম, পাথুরে ও বরফে ঢাকা দুর্গম পথ। প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল তাপমাত্রার মধ্যেও থেমে থাকেননি রাশাদ।

দুর্গম পথে চলতে তিনি ব্যবহার করেছেন ট্রেকিং পোল, স্পর্শের অনুভূতি এবং পথপ্রদর্শকদের মৌখিক নির্দেশনা। আগে একাধিকবার এভারেস্ট জয় করা বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় পুরো অভিযানের নেতৃত্ব দেন।

ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে আল-শাইবানি জানান, পথের ধরন বদলালে কিংবা সামনে খাড়া ধাপ থাকলে তিনি রাশাদকে আগেই জানিয়ে দিতেন। তিনি বলেন, ‘সে আমার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ শুনত। ট্রেকিং পোল এবং পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করে পথ চলত।’

আল-শাইবানি বলেন, আগে তিনি নিজে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছেন। কিন্তু রাশাদের সঙ্গে এই অভিযানের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

রাশাদের শৃঙ্খলা, দৃঢ়তা ও সংকল্পের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও চ্যালেঞ্জিং অভিযানে অংশ নিতে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে, রাশাদ নাকিব এই অভিযানকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুর্গম পথ ও উচ্চতার প্রতিকূলতা সত্ত্বেও গাইডদের ওপর আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিতে পেরেছেন। তার আশা, এই অর্জন অন্য তরুণদেরও প্রতিবন্ধকতাকে স্বপ্নপূরণের বাধা না ভেবে নিজেদের লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে।

এই অভিযান ও এর মানবিক দিকগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : ডেইলি সিয়াসাত ও সৌদি গেজেট

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া সমুদ্রপথে নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ পরিবহনে ইরানের বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টারও বিরোধিতা করেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

সৌদি আরবের এই বিবৃতির আগে আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব যোগ করেছে।

সূত্র: আল জাজিরা

পাঁচটি গিনেস রেকর্ডের মালিক এখন পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ইস্যুতে নিজেদের অবস্থান জানাল আইএইএ

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ইস্যুতে নিজেদের অবস্থান জানাল আইএইএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি প্রিন্স সালমান। ছবি: রয়টার্স

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (১৮ নভেম্বর) আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। তবে এ চুক্তির মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্রোসি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা অত্যন্ত সন্তোষজনক একটি ফলাফল পেয়েছি।’ সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলে আইএইএ সেখানে উপস্থিত থাকবে বলেও জানান তিনি।

বোর্ড অব গভর্নরসের উদ্বোধনী বক্তব্যে গ্রোসি জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের চুক্তির আওতায় সুরক্ষা ও যাচাই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইএইএর প্রতি অনুরোধ জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, সৌদি আরবে পারমাণবিক জ্বালানি রূপান্তর, সমৃদ্ধকরণ, জ্বালানি তৈরি ও পুনঃপ্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা সম্পর্কে আইএইএকে তথ্য দেওয়া হবে এবং সেখানে প্রবেশের সুযোগও দেওয়া হবে।

গ্রোসি বলেন, এ বিষয়ে দুই দেশের সরকার সদস্যরাষ্ট্রগুলো ও আইএইএ সচিবালয়ের সঙ্গে যে উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করছে, তা তিনি স্বাগত জানান। সৌদি আরব স্বেচ্ছায় অতিরিক্ত যাচাই কার্যক্রমেও সম্মত হয়েছে বলে জানান তিনি।

এদিকে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হলেই এ চুক্তির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সূত্র : সিবিএস নিউজ

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন