Gulf Bangla

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া সমুদ্রপথে নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ পরিবহনে ইরানের বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টারও বিরোধিতা করেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

সৌদি আরবের এই বিবৃতির আগে আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব যোগ করেছে।

সূত্র: আল জাজিরা

পাঁচটি গিনেস রেকর্ডের মালিক এখন পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া সমুদ্রপথে নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ পরিবহনে ইরানের বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টারও বিরোধিতা করেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

সৌদি আরবের এই বিবৃতির আগে আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব যোগ করেছে।

সূত্র: আল জাজিরা

পাঁচটি গিনেস রেকর্ডের মালিক এখন পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ইস্যুতে নিজেদের অবস্থান জানাল আইএইএ

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ইস্যুতে নিজেদের অবস্থান জানাল আইএইএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি প্রিন্স সালমান। ছবি: রয়টার্স

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

বুধবার (১৮ নভেম্বর) আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। তবে এ চুক্তির মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্রোসি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা অত্যন্ত সন্তোষজনক একটি ফলাফল পেয়েছি।’ সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলে আইএইএ সেখানে উপস্থিত থাকবে বলেও জানান তিনি।

বোর্ড অব গভর্নরসের উদ্বোধনী বক্তব্যে গ্রোসি জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের চুক্তির আওতায় সুরক্ষা ও যাচাই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইএইএর প্রতি অনুরোধ জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, সৌদি আরবে পারমাণবিক জ্বালানি রূপান্তর, সমৃদ্ধকরণ, জ্বালানি তৈরি ও পুনঃপ্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা সম্পর্কে আইএইএকে তথ্য দেওয়া হবে এবং সেখানে প্রবেশের সুযোগও দেওয়া হবে।

গ্রোসি বলেন, এ বিষয়ে দুই দেশের সরকার সদস্যরাষ্ট্রগুলো ও আইএইএ সচিবালয়ের সঙ্গে যে উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করছে, তা তিনি স্বাগত জানান। সৌদি আরব স্বেচ্ছায় অতিরিক্ত যাচাই কার্যক্রমেও সম্মত হয়েছে বলে জানান তিনি।

এদিকে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হলেই এ চুক্তির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সূত্র : সিবিএস নিউজ

পাঁচটি গিনেস রেকর্ডের মালিক এখন পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
পাঁচটি গিনেস রেকর্ডের মালিক এখন পবিত্র নগরী মক্কার ক্লক টাওয়ার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ভবনের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্থাপনাটিকে এ স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

নতুন দুটি রেকর্ড যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের মোট গিনেস স্বীকৃতির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন ক্লক টাওয়ারের পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ গ্রহণ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, ভবনটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি রয়েছে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। এর উচ্চতার কারণে দর্শনার্থীরা মক্কার স্থাপত্য এবং নগরজীবনের এক ব্যতিক্রমী চিত্র দেখতে পান।

২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার মিউজিয়াম। ভবনটির একেবারে ওপরের চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপের পদ্ধতি, মক্কার ইতিহাস এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত নানা যন্ত্রের বিবর্তন ও সেগুলোর কার্যক্রম সম্পর্কেও ধারণা পান দর্শনার্থীরা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা নির্ধারণের সময় ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের মিলিমিটার পর্যন্ত পরিমাপ করেছে। রেকর্ডটির সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হচ্ছে এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কার ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের একটি অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ এই কমপ্লেক্স নির্মাণের দায়িত্ব পালন করে। টাওয়ারের ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উঁচু চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চারদিকে রয়েছে একই মাপের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশাল আকারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি লাভ করে ক্লক টাওয়ার।

এর আগেও বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ড ছিল এই স্থাপনাটির। নতুন দুটি স্বীকৃতি পাওয়ার ফলে জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকসহ ক্লক টাওয়ারের গিনেস রেকর্ডের সংখ্যা এখন অন্তত পাঁচটি।

রয়্যাল কমিশন জানিয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ অন্যান্য দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগকে তুলে ধরে।

কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানো। পাশাপাশি স্থাপনাগুলোর উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।

সৌদিতে দেহব্যবসা: ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
সৌদিতে দেহব্যবসা: ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ছয় নারী কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলীয় প্রদেশে এ অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তার নারীদের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় সম্ভাব্য শাস্তির বিষয়েও কিছু জানানো হয়নি।

সৌদিতে বিপুল যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিশর

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
সৌদিতে বিপুল যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিশর

সৌদি আরবের প্রতি কায়রোর সমর্থনের কথা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে ঘোষণা করার অনেক আগেই দেশটিতে সেনা ও সামরিক বিমান পাঠিয়েছে মিশর। পাশাপাশি সৌদি আরবের কৌশলগত বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করেছে দেশটি। মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মিশরের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। ওই সূত্র আরও জানান, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজও লোহিত সাগরের দক্ষিণ দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে এগিয়ে গেছে।

এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা এবং ইয়েমেনে হুতির হামলার হুমকি নিয়ে মিশরের উদ্বেগ বাড়ার মধ্যেই এসব নৌযান চলাচলের খবর সামনে এসেছে। গত আগস্টে বাব আল-মান্দেব প্রণালির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিশর। সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েন করা হয়েছে।

আলাদাভাবে, আল জাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে জানায়, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য থেকে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।

এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পরে সেগুলোর সংকেত অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে একটি বিমানকে পরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়। তবে আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।

মিশরের এক সামরিক সূত্র মিডল ইস্ট আইকে জানান, দেশটি পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত বিভিন্ন স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
ওই সূত্র বলেন, ‘লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা ও মতবিনিময় চলছিল। সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে দেয়া হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোই ছিল এর লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মিশর ও সৌদি আরব সামরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। তবে মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সমন্বয় চলছিল।’

মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন আবদেলাত্তি
গেল সোমবার (৯ নভেম্বর), মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে মিডল ইস্ট আইয়ের অনুরোধ পাঠানোর কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন, সিসি সংসদের অনুমোদন পাওয়ার আগেই মিশরের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়।

ফ্রান্স ২৪-কে আবদেলাত্তি বলেন, ‘ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় সৌদি আরবের ওপর হামলা ও আগ্রাসনের পর কয়েক মাস আগেই সেখানে আমাদের উপস্থিতি শুরু হয়েছিল।’ তিনি আরও জানান, কায়রো এখন ওই মোতায়েন ‘আরও শক্তিশালী’ করার প্রক্রিয়ায় রয়েছে।

গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধ এলে দেশটির প্রতিরক্ষায় মিশরের সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান সিসি। এর পরদিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ ঘোষণা করে, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মিশর সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় এবং প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়।

১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ২৬ অক্টোবর আবার অধিবেশন বসে। ওই দিন সংসদ সদস্যরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন। এই অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিঃশত্রুর আগ্রাসন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট।

তবে সংসদের অনুমোদনে মিশরের সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন বা পরিধি প্রকাশ করা হয়নি। এমন সময়ে এসব তথ্য সামনে এল, যখন ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের প্রতিরক্ষা নিয়ে আলোচনায় ক্রমেই জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তিগুলো।

স্থল অভিযানে মতভেদ
মিশরের আরেকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পরিধি নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। বিশেষ করে উত্তর ইয়েমেনে হুতির বিরুদ্ধে অভিযানে মিশরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, সিসি, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার কমান্ডার এবং জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকগুলোতে ইয়েমেনে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে মতবিরোধ দেখা গেছে। সূত্রটির দাবি, সৌদি আরবের সামরিক অভিযানে মিশরের অংশগ্রহণের পক্ষে ছিলেন সিসি। তার যুক্তি ছিল, সৌদি আরবে হামলা বাড়তে থাকায় আরও বিলম্বের কোনো যৌক্তিকতা নেই।

ওই সূত্র বলেন, ‘বর্তমান যুদ্ধে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মিশরের সামরিক সহায়তা চেয়েছে। মিশরের নিরাপত্তার স্বার্থেই এসব অভিযানে অংশ নেয়া প্রয়োজন। এর মাধ্যমে পানিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লোহিত সাগর ও সুয়েজ খাল সুরক্ষিত রাখা সম্ভব হবে। মিশরের জন্য সৌদি আরবের অর্থনৈতিক সহায়তাও দেশটির এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।’

গত ৩০ অক্টোবর মিশরের সংবাদমাধ্যমগুলো ব্যাংকিং সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি আরব মিশরের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হয়েছে। আমানতের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

মিশরের জন্য সৌদি আরবের বৃহত্তর আর্থিক সহায়তার অংশ এই আমানত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে দেশটি। সৌদি আরবকে রক্ষার প্রতিশ্রুতি সিসি প্রকাশ্যে দেয়ার দুই সপ্তাহেরও কম সময় পর আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসে। তবে আর্থিক এই ব্যবস্থার সঙ্গে কায়রোর সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে- এমন প্রমাণ প্রকাশ্যে আসেনি।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে নভেম্বরে তুরস্কের সংসদ চুক্তিটি অনুমোদন করে। তবে এর অর্থ এই নয় যে তুরস্কের যুদ্ধরত সেনারা ইয়েমেনে মোতায়েন হবে। সৌদি আরবকে সহায়তায় তুরস্ক বা পাকিস্তানের সামরিক অবদানের সুনির্দিষ্ট ধরন এখনো প্রকাশ্যে জানা যায়নি।

স্থলসেনা পাঠানো এখনো ‘রেড লাইন’
এ মুহূর্তে সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেয়াই মিশরের প্রকাশ্যে ঘোষিত প্রতিশ্রুতি। তবে এই সহায়তা শেষ পর্যন্ত ইয়েমেনে মিশরের স্থলসেনা পাঠানো পর্যন্ত গড়াবে কি না, তা স্পষ্ট নয়।

মিডল ইস্ট আইকে সামরিক মোতায়েনের তথ্য দেয়া প্রথম সূত্রটি ইয়েমেনের যুদ্ধে শেষ পর্যায়ে মিশরের সেনাদের অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করেননি। তার মতে, বিমান ও নৌ অভিযানে হুতির সামরিক সক্ষমতা দুর্বল করার পর এমন পদক্ষেপ নেয়া হতে পারে।

ওই সূত্র বলেন, ‘১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে যা ঘটেছিল, সে ধরনের একটি বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে মিশরের স্থলসেনা হস্তক্ষেপ করতে পারে। শুধু মিশরের সেনাদের দিয়ে নয়।’ এর আগে সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল মিশর।

সে সময় সৌদি আরব-সমর্থিত রাজতন্ত্রপন্থি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত প্রজাতন্ত্রপন্থি বাহিনীকে সমর্থন করার জন্য তারা হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল। এই অভিযান মিশরের জন্য ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে পরিণত হয়। ১৯৭০ সালে মিশরের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে দেশটির হাজার হাজার সেনা নিহত হন।