২২ অক্টোবর ২০২৬

মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে উৎক্ষেপণ করা চারটি ড্রোন চিহ্নিত করে তা সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই আকাশযানগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পৃথক এক বার্তায় মুখপাত্র জানান, ড্রোনগুলোকে সৌদি আরবের মদিনা এবং পূর্বাঞ্চলীয় এলাকার আকাশসীমায় চিহ্নিত করে ধ্বংস করা হয়।

ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব

সৌদি আরবে ওমরাহ যাত্রীদের ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ইবাদত ও চলাচলের সুযোগ করে দিতে চালু করা হয়েছে নতুন ডিজিটাল সেবা।

এর মাধ্যমে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সরাসরি ভিড়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্রের সাহায্যে দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সেবাকেন্দ্র এবং যাতায়াতের পথ সহজেই খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সেবার মান উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি সমবেত হন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে ওমরাহর মৌসুম, রমজান মাস এবং ছুটির দিনগুলোতে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিপুলসংখ্যক মানুষের চলাচল, তাওয়াফ ও সাঈ সম্পন্ন করা এবং বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা সৌদি কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ পরিস্থিতিতে মুসল্লিদের চলাচল আরও সুশৃঙ্খল করা এবং ভিড় ব্যবস্থাপনায় কার্যকারিতা বাড়াতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে।

নতুন এই ডিজিটাল সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, পবিত্র কাবা শরিফের চারপাশে তাওয়াফের এলাকা এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈয়ের পথে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানার সুযোগ।

এর ফলে ওমরাহযাত্রীরা সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইবাদতের সময় ও চলাচলের পরিকল্পনা করতে পারবেন। একই সঙ্গে অতিরিক্ত ভিড়ের মধ্যে অপ্রয়োজনীয় অপেক্ষা এবং চলাচলের চাপ কমাতেও সেবাটি সহায়ক হতে পারে।

বিশেষ করে বয়স্ক মুসল্লি, শিশুদের সঙ্গে আসা পরিবার এবং শারীরিকভাবে চলাচলে সীমাবদ্ধতা রয়েছে—এমন ব্যক্তিদের জন্য আগাম তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। তবে ভিড়ের তথ্য পরিস্থিতি সম্পর্কে ধারণা দিলেও এটি সব সময় নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষার নিশ্চয়তা দেয় না; মুসল্লিদের কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করতে হবে।

এ সেবার সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্র, যার মাধ্যমে দুই পবিত্র মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, সেবাকেন্দ্র ও প্রয়োজনীয় স্থাপনার অবস্থান জানা যাবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মানচিত্রে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ১৭টিরও বেশি শ্রেণিতে এক লাখের বেশি সম্ভাব্য চলাচলের পথের নির্দেশনা রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট কোনো স্থান বা সেবা খুঁজে পেতে মুসল্লিদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল মানচিত্রে বিভিন্ন স্থান ও সেবা শনাক্ত করার সুবিধা থাকায় অপরিচিত পরিবেশে আসা বিদেশি ওমরাহযাত্রীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রথমবারের মতো সৌদি আরবে আসা মুসল্লিরা প্রয়োজনীয় স্থানের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন। এতে দুই পবিত্র মসজিদের বিস্তৃত প্রাঙ্গণে চলাচল এবং প্রয়োজনীয় সেবা খুঁজে নেওয়া আরও সহজ হতে পারে।

বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার বিষয়টিও নতুন ব্যবস্থায় গুরুত্ব পেয়েছে। তাদের জন্য সহজে প্রবেশযোগ্য স্থান এবং উপযোগী চলাচলের পথ চিহ্নিত করার সুযোগ রাখা হয়েছে।

পাশাপাশি মসজিদ প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল স্ক্রিন ও বিভিন্ন স্থানে থাকা কিউআর কোডের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে। এসব সুবিধা মুসল্লিদের তথ্যপ্রাপ্তি সহজ করার পাশাপাশি সেবাগ্রহণে স্বনির্ভরতা বাড়াতে সহায়ক হতে পারে।

সৌদি আরবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিপুলসংখ্যক মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চলাচল সহজ করা এবং পবিত্র স্থানগুলোতে সেবার মান উন্নত করা দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম অগ্রাধিকার।

সরাসরি ভিড়ের তথ্য এবং ডিজিটাল মানচিত্রের সমন্বিত ব্যবহার সেই প্রচেষ্টাকে আরও কার্যকর করার সুযোগ তৈরি করছে।

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে ওমরাহযাত্রীরা ভিড়ের পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা নিয়ে তাদের চলাচল ও ইবাদতের পরিকল্পনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে সময় সাশ্রয়, অপ্রয়োজনীয় অপেক্ষা কমানো এবং পবিত্র দুই মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করার সুযোগ তৈরি হবে।

সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে। চলতি বছর নিয়োগ, চাকরির নিশ্চয়তাসহ প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্য পদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০।

সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা হেলথ হোল্ডিং কোম্পানি জানায়, বিরাট সংখ্যক এই নতুন শূন্য পদে দেশের ২০টি স্বাস্থ্য অঞ্চলে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নিয়োগ পাবেন বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সৌদি পেশাজীবীদের আকৃষ্ট করা, জনবলের চাহিদা পূরণ ও উন্নত মানে সেবা প্রদানে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

কোম্পানির তথ্যমতে, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।

নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি ও বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে তারা কাঙ্ক্ষিত পদ, যোগ্যতার শর্ত ও সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে কোম্পানিটি। ফলে প্রার্থীরা নিজ নিজ অঞ্চলে চাকরির সুযোগ খুঁজতে পারবেন।

বাংলাদেশিরা আবেদনের সুযোগ পাবেন?

সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগের বড় এই নিয়োগের মূল লক্ষ্য যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত, এমন দাবি করার সুযোগ নেই।

তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশি প্রার্থীরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করতে হবে। সূত্র: গালফ নিউজ

মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে উৎক্ষেপণ করা চারটি ড্রোন চিহ্নিত করে তা সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই আকাশযানগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পৃথক এক বার্তায় মুখপাত্র জানান, ড্রোনগুলোকে সৌদি আরবের মদিনা এবং পূর্বাঞ্চলীয় এলাকার আকাশসীমায় চিহ্নিত করে ধ্বংস করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল সৌদি কর্তৃপক্ষ!

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল সৌদি কর্তৃপক্ষ!

পবিত্র মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে পবিত্র কাবার হাজরে আসওয়াত বা কালো পাথরের কাছে এক ব্যক্তি এক নারীকে মাথায় ধাক্কা দিচ্ছেন।

সামাজিকমাধ্যমে বলা হচ্ছে, এ দুজন হলেন সেই বাংলাদেশি যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে এই তথ্য মিথ্যা জানিয়ে সৌদির দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) একটি পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়েছে, “ভিডিওটি যে তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে এটি মিথ্যা এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রমাণও নয় এটি।”

এর আগে, গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুই বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে।

এতে বলা হয়, নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে মসজিদের ভেতর ‘অনৈতিক’ কাজ করার জন্য।

তবে এর বেশি কোনো তথ্য তারা জানায়নি। এমনকি কবে তাদের গ্রেপ্তার করা হয়, তারা কোন জায়গায় অপরাধ সংঘটিত করেছিলেন সেটিও জানানো হয়নি।

সৌদিকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
সৌদিকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।

গত দুই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তেল অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এর আগে থেকেই সৌদি আরবকে আকাশপথে জ্বালানি সরবরাহের সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল সৌদি কর্তৃপক্ষ!

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে মোতায়েন করা টাইফুন যুদ্ধবিমানগুলো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হবে। ইয়েমেনে কোনো ধরনের হামলা চালাতে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। সে সময় ইরান থেকে আসা একটি বিমান বিমানবন্দরটিতে অবতরণ করছিল। তবে হামলায় বিমানটির কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় তারা।

হুথিদের দাবি, তাদের ওপর সৌদি আরবের আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এ দাবিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকে।

এদিকে ইয়েমেনের স্থলভাগেও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই চলছে। হুথিরা দেশটির আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার