গালফ বাংলা

সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হুথিদের হামলা

সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হুথিদের হামলা

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুতিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুতি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটি ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ পড়ে কেউ আহত হননি বলেও জানান তিনি।

এরপর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক নাবিল আল-ইউসুফি। পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক এলাকায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতিরা। ওই হামলায় অন্তত ১১ জন আহত হন।

সাম্প্রতিক এসব ঘটনা সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাতের আরও বিস্তার ঘটিয়েছে। দুই পক্ষই বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইয়েমেনের হুতিসংশ্লিষ্ট আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, এর আগে দেশটির হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার দিনের শুরুতে হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি বলেন, দেশটিতে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।

সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় বন্দরের পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে হুতিদের বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে। সরকারি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার হুতিদের লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক মাহা আলী জানান, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। তাইজ শহরের পশ্চিমে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সরকারি বাহিনী।

তিনি বলেন, গত প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিক ও ব্যাপক বিমান হামলা চলছে। এর মধ্যে তাইজের কেন্দ্রীয় অংশের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ পর্বতমালা জাবাল সাবের এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুসকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুতিরা।

অন্যদিকে হুতিরা দাবি করেছে, বুধবার সানা ও ইয়েমেনের ১০টি গভর্নরেটের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা।

লন্ডনে আমিরাতের নারী চিকিৎসকের কোটি টাকার পণ্য লুট

লন্ডনে আমিরাতের নারী চিকিৎসকের কোটি টাকার পণ্য লুট

লন্ডনে সংযুক্ত আরব আমিরাতের কসমেটিক চিকিৎসক ও ব্যবসায়ী ডা. সুয়াদ লুতফির বাড়ির সামনে মাত্র ১০ সেকেন্ডে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুই চোর তাঁর কাছ থেকে প্রায় ১০ লাখ ডলার (৩৬ লাখ ৭০ হাজার দিরহাম) মূল্যের বিলাসবহুল হ্যান্ডব্যাগ, গয়না ও দামি ঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

স্থানীয় সময় সম্প্রতি এ ঘটনা ঘটে। ডা. সুয়াদ বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় দুই সন্দেহভাজন তাঁর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাদের একজন নিজেকে তাঁর ভক্ত পরিচয় দিয়ে ছবি তোলার অনুরোধ করে কথাবার্তায় ব্যস্ত রাখে। এ সুযোগে অন্যজন গাড়ির দরজা খুলে মূল্যবান জিনিসপত্রসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ডা. সুয়াদ লুতফি জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিলাসবহুল হার্মেস হ্যান্ডব্যাগ, কার্টিয়ের ও ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের গয়না এবং কার্টিয়ের প্যানথের আজুরে ঘড়ি। এসব সামগ্রীর আনুমানিক মোট মূল্য প্রায় ১০ লাখ ডলার।

ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁর ধারণা, এটি ছিল পরিকল্পিত ছিনতাই। দুই সন্দেহভাজন নিজেদের মধ্যে সমন্বয় করে খুব দ্রুত ঘটনাটি ঘটায়। ফলে প্রতিক্রিয়া জানানোর সুযোগও পাননি তিনি।

ছিনতাইয়ের ধরন দেখে প্রশ্ন উঠেছে, অপরাধীরা আগে থেকেই তাঁর গতিবিধির ওপর নজর রাখছিল কি না। একজনের কথায় তাঁকে ব্যস্ত রাখা এবং অন্যজনের দ্রুত ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা পরিকল্পিতভাবে তাঁকে লক্ষ্যবস্তু করার সন্দেহ আরও বাড়িয়েছে।

এদিকে, ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশের নিরাপত্তাঝুঁকি নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের তথ্য, অবস্থান, দৈনন্দিন চলাফেরা এবং দামি জিনিসপত্রের ছবি প্রকাশের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেই অপরাধীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যেতে পারে।

তবে ডা. সুয়াদকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (আর্থিক জেলা) একটি টাওয়ারে হুতি বিদ্রোহীদের হামলায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সিভিল ডিফেন্স। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ওই এলাকার কোনো টাওয়ারে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সৌদির সিভিল ডিফেন্স থেকে পাঠানো বিবৃতির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামলাটি ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে আঘাত হানে। এতে দুইজন সৌদি নাগরিক, দুইজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিশরীয় নাগরিক আহত হয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন বা অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিভিল ডিফেন্স আরও জানায়, হামলার পরপরই কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুমোদিত জরুরি ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। জানমাল রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে এই ঘটনাকে হুতি গোষ্ঠীর চালানো একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিনের শুরুতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারকে লক্ষ্য করে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার টাওয়ারে এটি দ্বিতীয় হামলা। এর আগে গত বৃহস্পতিবারও রাজধানীর ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুতিদের হামলায় ভবনটির কয়েকটি তলা এবং আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

জাপানে লাখ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

জাপানে  লাখ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

শিগগিরই জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করতে যাচ্ছে সৌদি আরব। আর এই মজুত তেল থেকে অন্তত ৮০ লাখ ব্যারেল তেল ক্রয় করবে জাপান।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

গত ৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই বৈঠকের আলোকে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি করেছে রিয়াদ এবং টোকিও।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। যুদ্ধের আগ পর্যন্ত ১৬৭ কিলোমিটার এই প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। জাপান অপরিশোধিত তেল আমদানির জন্য অনেকাংশেই এই প্রণালীর ওপর নির্ভরশীল।

হরমুজ অবরুদ্ধ থাকা এবং তার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে নজিরবিহীন বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে গত মে মাস থেকে জাপানের সঙ্গে জ্বালানি মজুত সংক্রান্ত একটি চুক্তির ব্যাপরে আলোচনা করে আসছিল সৌদি আরব। সেই আলোচনার ফসল সাম্প্রতিক এ চুক্তি।

সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও জাপানের পর্যাপ্ত পরিমাণে তেল রপ্তানি করে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন যৌথ মজুতকরণ ব্যবস্থার অধীনে সৌদি আরবের মতো এ দু’টি দেশও জাপানে তেল মজুত করতে পারবে।

বর্তমানেও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের কোম্পানিগুলো জাপানে তাদের তেল রাখার জন্য স্টোরেজ ট্যাংক ভাড়া নেয় এবং ট্যাংকগুলোকে এশিয়ার জন্য বাণিজ্যিক সরবরাহ ও মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যৌথ মজুত চুক্তি স্বাক্ষরিত হলে জরুরি পরিস্থিতিতে এই মজুদ করা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

সূত্র : জাপান টাইমস

রিয়াদে টানা তৃতীয় দিনের মতো জরুরি সতর্কতা, ২৪ ঘণ্টায় ৮ বার সাইরেন

রিয়াদে টানা তৃতীয় দিনের মতো জরুরি সতর্কতা, ২৪ ঘণ্টায় ৮ বার সাইরেন
রিয়াদের সড়কে যানবাহন কম দেখা যাচ্ছে। ফাইল ছবি / রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এর আগে রাজধানীতে একের পর এক জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির দুই দিন পর এ ঘটনা ঘটল। টানা তৃতীয় দিনের মতো রিয়াদের জন্য সতর্কতা জারি করে দ্রুত তা প্রত্যাহার করেছে সৌদি কর্তৃপক্ষ।

এর কয়েক ঘণ্টা পর হুতিদের ছোড়া আরেকটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে সৌদি আরবের কোন প্রদেশ লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল, তা জানানো হয়নি।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বাসিন্দাদের জন্য আটটি জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

হোদেইদা বন্দর ঘিরে উত্তেজনা

এদিকে শুক্রবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগর উপকূলের হোদেইদা বন্দর এবং রাজধানী সানায় ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, হোদেইদা বন্দরের যেসব স্থাপনা অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচারের কাজে ব্যবহার করা হতো, সেগুলোতে হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, হুতিরা বন্দরটি ব্যবহার করে ইরান থেকে পাচার করা অস্ত্র গ্রহণ এবং সামরিক অভিযান পরিচালনা করে।

জবাবে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার হুমকি দিয়েছে হুতিরা। সৌদি আরবের আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছে তারা। এ ছাড়া রিয়াদের আর্থিক কেন্দ্র এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন। সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সরবরাহপথ হুমকির মুখে পড়তে পারে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন