Gulf Bangla

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

বাহরাইন ও কুয়েতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নতুন করে চালানো এসব হামলা বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির শামিল।

একই সঙ্গে এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী।

দোহা আরও জানায়, তারা বেসামরিক অবকাঠামোতে হামলার সম্পূর্ণ বিরোধিতা করে এবং পরিস্থিতি শান্ত করার জন্য সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

বিবৃতিতে প্রতিবেশী উপসাগরীয় দেশ দুটির প্রতি সংহতি প্রকাশ করে কাতার। পাশাপাশি আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলা এবং সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ইরান জানিয়েছিল, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

বাহরাইন ও কুয়েতকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কাতারের এই প্রতিক্রিয়া উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে মধ্যস্থতা চালাচ্ছে কাতার, দিল সতর্কবার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে মধ্যস্থতা চালাচ্ছে কাতার, দিল সতর্কবার্তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। তবে পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে দেশটি। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দোহা।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি।

তিনি বলেন, কাতার আশাবাদী, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। তবে দুই দেশের মধ্যে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থ রক্ষা করছে না। বরং এর প্রভাব পড়ছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে।

আল আনসারি জানান, মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কাতার। দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমিয়ে আনতে দোহা কাজ করে যাচ্ছে। আগের যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘যেকোনো উত্তেজনা বৃদ্ধি মধ্যস্থতার প্রচেষ্টার জন্য একটি প্রতিবন্ধকতা।’ সব পক্ষকে সংযম দেখানোর এবং উত্তেজনা বাড়াতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার সময় এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।

আল আনসারি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর আশা এখনো রয়েছে। এ জন্য আলোচনার পরিবেশ বজায় রাখা জরুরি। দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠা না হওয়ার পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়া এবং মতপার্থক্য কমাতে কাতার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ব্যাংকিং সেবায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশিকা জারি করল কাতার সেন্ট্রাল ব্যাংক

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
ব্যাংকিং সেবায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশিকা জারি করল কাতার সেন্ট্রাল ব্যাংক

ব্যক্তিগত গ্রাহক ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবার খরচ আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে নতুন নির্দেশিকা জারি করেছে কাতার সেন্ট্রাল ব্যাংক।

‘গাইড অন ব্যাংক কমিশন অ্যান্ড ফি সিলিংস কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড মাইক্রো-এন্টারপ্রাইজেস’ শীর্ষক এই নির্দেশিকাটি দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহকের অধিকার রক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি প্রসার এবং ব্যাংকিং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা।

নতুন এই নির্দেশিকার মাধ্যমে ব্যাংকগুলো ব্যক্তি ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে যে ফি ও কমিশন আদায় করতে পারবে, তার একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বর্তমান বাজার চাহিদা ও গ্রাহকদের প্রকৃত প্রয়োজনের কথা মাথায় রেখে এই নীতিমালা তৈরি করা হয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দক্ষতার সাথে টেকসই সেবা প্রদানে সহায়তা করবে।

এই নির্দেশিকার আওতায় ব্যাংকিং সেবাগুলোকে মূলত পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:

আমানত ও হিসাব: বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও আমানত সংক্রান্ত সেবার ফি নির্ধারণ।

ডেবিট ও ক্রেডিট কার্ড: ন্যাপস (NAPS), হিমিয়ান (Himyan) ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের সুনির্দিষ্ট চার্জ।

ঋণ সুবিধা: ঋণ প্রদান ও আনুষঙ্গিক প্রক্রিয়াগত ফি।

তহবিল স্থানান্তর: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন বা ট্রান্সফার চার্জ।

চেক: চেক বই ইস্যু এবং চেক লেনদেন সংক্রান্ত ব্যাংক কমিশন।

কাতার সেন্ট্রাল ব্যাংকের এই যুগোপযোগী পদক্ষেপ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার পথে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

কাতারের আমিরের সঙ্গে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান।

গতকাল সোমবার দোহার আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ তাহনুনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের আমিরাতি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

বৈঠকের শুরুতে শেখ তাহনুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে কাতারের আমিরের প্রতি শুভেচ্ছা জানান এবং কাতারি জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি আমিরাতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং আমিরাতি জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান।

আলোচনায় কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অন্যদিকে আমিরাতি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আদালতের উন্নয়ন ও শহীদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

কাতারে সুন্নাহর গুরুত্ব তুলে ধরতে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচারাভিযান

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
কাতারে সুন্নাহর গুরুত্ব তুলে ধরতে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচারাভিযান

মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব ও অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়।

এ উপলক্ষে দেশটির বিভিন্ন মসজিদে সাম্প্রতিক জুমার খুতবায় সুন্নাহর গুরুত্ব এবং পবিত্র কোরআনের সঙ্গে এর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘বায়দা... মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই প্রচারাভিযান ২ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এর মাধ্যমে ইসলামি শরিয়তের অন্যতম উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, পবিত্র কোরআনের সঙ্গে এর সম্পর্ক, শরিয়তে এর প্রামাণিকতা এবং রাসুলুল্লাহ (স.)-এর আনুগত্যের অপরিহার্যতা তুলে ধরা হচ্ছে।

এ প্রচারাভিযানের অংশ হিসেবে গত ৬ নভেম্বরের জুমার খুতবার বিষয় ছিল ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’।

আর ১৩ নভেম্বরের খুতবায় আলোচনা করা হয় ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শীর্ষক বিষয়ে।

খুতবাগুলোতে মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (স.)-এর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি সততা, পরিমিতিবোধ, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে জুমার খুতবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর মাধ্যমে ইসলামের নীতিমালাকে বাস্তব জীবনে অনুসরণের উপযোগী করে তোলা এবং মানুষের দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহর চর্চা জোরদার করা সম্ভব।