কাতারের নতুন ট্রাফিক আইনের আওতায় গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ধরলে বা ব্যবহার করলে চালকদের ৫০০ কাতারি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত গাড়ি জব্দের মুখে পড়তে হতে পারে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন২০২৬ সালের ১৯ নম্বর ট্রাফিক আইনের ৬২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা অন্য কোনো যন্ত্র হাতে ধরা কিংবা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইনের সঙ্গে সংযুক্ত নিষ্পত্তি তফসিল (সেটেলমেন্ট শিডিউল) অনুযায়ী এই লঙ্ঘনের নিষ্পত্তি বা জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০০ কাতারি রিয়াল। কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি চালকদের জন্য এই নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।
জরিমানার পাশাপাশি এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে গাড়ি জব্দেরও বিধান রাখা হয়েছে। আইনের ৯৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই অপরাধের কারণে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট গাড়ি জব্দ করা যেতে পারে।
সাম্প্রতিক সময়ে কাতারের নতুন ট্রাফিক আইনে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক কঠোর বিধান যুক্ত করা হয়েছে, যার মধ্যে ইলেকট্রিক স্কুটারের নিয়মাবলি, সতর্কতা ছাড়া গাড়ির দরজা খোলার মতো বিষয়ে জরিমানা এবং শিশু বা অসহায় ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক তত্ত্বাবধান ছাড়া গাড়িতে রেখে যাওয়ার নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোও রয়েছে।
আরও পড়ুন
বদলে গেল মোটরসাইকেল লাইসেন্সের শর্ত