৮ অক্টোবর ২০২৬
কাতার প্রবাসীদের জন্য পরামর্শ

কাতারে 999 এ কখন এবং কিভাবে কল করবেন?

প্রকাশ: বুধবার, অক্টোবর ০৭, ২০২৬

কাতারে যে কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটলে 999 নম্বরে ফোন করতে হয়। এই নম্বরটি যে কোনো সময়ে যে কোনো ধরণের জরুরি সাহায্যের জন্য নির্ধারিত।

ফলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল-অ্যাম্বুলেন্স সম্পর্কিত যে কোনো বিষয়ে সাহায্যপ্রার্থীর জন্য একমাত্র উপায় 999। এই কল সেন্টারটি পরিচালিত হয়ে থাকে দোহা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দুহাইলে অবস্থিত ন্যাশনাল কমান্ড সেন্টার বা এনসিসি থেকে। ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

“হ্যালো... পুলিশ বলছি, বলুন”— 999-এ ফোন করলে প্রত্যেক কলকারী প্রথমে এই কথাটি শুনতে পান। বর্তমানে এই নম্বরে বিভিন্ন ভাষায় দক্ষ একাধিক অনুবাদক রয়েছেন, যারা বিভিন্ন ভাষায় কলকারীর সাথে কথা বলতে পারেন।

এসব ভাষার মধ্যে রয়েছে: আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ইতালীয়, ব্রাজিলীয়, বাংলা, ফারসি, হিন্দি, ফিলিপিনো, পশতু, চীনা, স্প্যানিশ, তুর্কি, বেলুচি এবং মালয়ালম।

999 এ ফোন করে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অসুস্থ ব্যক্তির জন্য সেবা, অগ্নিকান্ড, যে কোনো অপরাধসহ জরুরি সব বিষয়ে সাহায্য চাওয়া যায়। দিন-রাত ২৪ ঘন্টা একদল চৌকস ও তৎপর পুলিশ কর্মী ন্যাশনাল কমান্ড সেন্টারে সদা কর্মরত।

তবে দেখা গেছে, অনেক বিদেশি শ্রমিক এই নম্বরে ফোন করে সড়ক দুর্ঘটনা বা অগ্নিকান্ড অথবা কোনো বিপদের খবর জানানোর সময় নিজের অবস্থান বা ঘটনাস্থল সঠিকভাবে জানাতে পারেন না। ফলে সাহায্যকারী দল আসতে যেমন দেরি হয়, তেমনিভাবে বিড়ম্বনায় পড়েন কল সেন্টারের কর্মীরাও।

এ ধরণের ভোগান্তি থেকে বাঁচতে হলে সাহায্যপ্রার্থীকে বেশকিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, এর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো:

  • ৯৯৯ নাম্বারে ফোন করার পর যখন ঘটনার বিবরণ সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন স্পষ্টভাবে এর বিবরণ জানাতে হবে। অস্পষ্ট বর্ণনা বা অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য দেওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে জরুরি সেবা নিয়ে ঘটনাস্থলে হাজির হতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লেগে যেতে পারে।
  • তাই ৯৯৯ নাম্বারে ফোন করার আগে অবশ্যই ঘটনাস্থলের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে হবে। এর ফলে দ্রুততম সময়ে সাহায্যকারী দল সেখানে এসে পৌঁছাতে পারে। যেমন, কোনো বাসায় যদি দুর্ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে বাসা যে এলাকায় অবস্থিত ওই এলাকার নাম, সড়ক নাম্বার এবং ভবনের নাম্বার সম্পর্কে সব সঠিক ও স্পষ্ট তথ্য জানাতে হবে।
  • আর যদি সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো উন্মুক্ত স্থানে দুর্ঘটনা ঘটে, তবে ঘটনাস্থলের আশপাশে চোখে পড়ার মতো নির্দিষ্ট ভবন বা উঁচু আলামত থাকলে তা স্পষ্টভাবে জানাতে হবে।

অনেকে সাধারণ তথ্য জানতে বা অপ্রয়োজনীয় বিষয়ে অভিযোগ জানাতে 999 এ ফোন করেন, এটি মোটেও উচিত নয়। কারণ, এটি কেবলমাত্র জরুরি অবস্থায় বা বিপদে জরুরি সাহায্য চাওয়ার জন্য নির্ধারিত। যেমন কাউকে টাকা ধার দিয়ে আর টাকা ফেরত পাওয়া যাচ্ছে না- এ ধরণের ব্যক্তিগত প্রয়োজনে কখনো 999 এ ফোন করা উচিত নয়।

মনে রাখবেন, অপ্রয়োজনীয় বা জরুরি নয়, এমন বিষয়ে 999 নাম্বারে ফোন করলে অন্য কোনো জরুরি সাহায্যপ্রার্থীর সেবা পাওয়ার বেলায় বিঘ্ন হতে পারে।

পরিবারের ছোট সদস্যরা যেন অযথা 999 নম্বরে ডায়াল না করে, সেদিকে লক্ষ্য রাখা পরিবারের কর্তার অবশ্য কর্তব্য। কারণ, এর ফলে কল সেন্টার যেমন ব্যস্ত হয়ে পড়ে, তেমনিভাবে তা অন্য কারও সেবা পেতে বিলম্বের কারণ হতে পারে।

সাধারণ ঘটনা হলে একবারের পর দ্বিতীয়বার 999 নাম্বারে ফোন করার প্রয়োজনীয়তা নেই। কারণ, ঘটনার জরুরি অবস্থা অনুযায়ী ন্যাশনাল কমান্ড সেন্টার অবশ্যই পদক্ষেপ নেয়। ফলে দ্বিতীয়বার ফোন করে লাইনটি ব্যস্ত রাখা কাম্য নয়।

যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্য ন্যাশনাল কমান্ড সেন্টারের বিশেষায়িত নম্বর 992। এর ফলে সাংকেতিক ভাষায় ভিডিও কলে সাহায্যপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন ন্যাশনাল কমান্ড সেন্টারের প্রশিক্ষিত সদস্যরা।

তাই, পরিবার বা আশপাশের কেউ প্রতিবন্ধী হলে তাকে 992 নম্বর সম্পর্কে অবহিত করে রাখা ভালো।

ন্যাশনাল কমান্ড সেন্টারের অন্যান্য যোগাযোগ

জরুরি 999 নম্বরের পাশাপাশি ন্যাশনাল কমান্ড সেন্টারের জন্য উল্লেখিত অন্যান্য যোগাযোগ হলো:

  • ফোন: ৪৪৫২ ৬৬৬৬
  • ফ্যাক্স: ৪৪৫২ ৬২০১

মনে রাখবেন: কাতারে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার জন্য সঠিক তথ্য এবং সঠিক অবস্থান জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৯৯৯-এ ফোন করার সময় শান্ত থেকে ঘটনার ধরন, অবস্থান এবং প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে জানালে জরুরি সেবা পৌঁছানোর প্রক্রিয়া সহজ হতে পারে।

কাতারে পশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন কঠোর আইন চালু

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
কাতারে পশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন কঠোর আইন চালু

কাতারে প্রাণী সম্পদের সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে কঠোর বিধান যুক্ত করে নতুন আইন জারি করা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় ২০২৬ সালের অফিশিয়াল গেজেটের ১৭তম সংখ্যা প্রকাশ করেছে, যার মাধ্যমে জারি করা হয়েছে ২০২৬ সালের ১২ নম্বর ‘পশু স্বাস্থ্য আইন’ (Law No. 12 of 2026)। এই আইনে পশুপালনের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, খামারি বা পশুর মালিক এবং ভেটেরিনারি চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করা হয়েছে।

নতুন এই আইনে মোট ৪৯টি সংক্রামক, মহামারী ও জুনোটিক (প্রাণী থেকে মানুষে সংক্রমিত হতে পারে এমন) রোগের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আইন অমান্যকারীদের জন্য জেল ও লাখ লাখ রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

আইনের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:

১. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব: আইনের ২ ধারা অনুযায়ী, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে পশুর রোগ নির্ণয়ে রোগতাত্ত্বিক নজরদারি (epidemiological surveillance) পরিচালনা করবে। এছাড়া পশুর রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদানের তালিকা প্রণয়ন, পশুর গায়ে ট্যাগ লাগানোর জন্য ডেটাবেজ তৈরি এবং স্বাস্থ্যবিধি মেনে পশুকে টিকা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে।

২. পশুর মালিকদের দায়িত্ব ও সতর্কতা:

  • ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ: কোনো পশুর শরীরে রোগের লক্ষণ দেখা দিলে বা সন্দেহ হলে মালিককে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে এবং পশুকে পরীক্ষার জন্য ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

  • সংক্রমিত পশু আলাদা রাখা: সংক্রামক বা মহামারী রোগে আক্রান্ত বা সন্দেহভাজন পশুকে মন্ত্রণালয়ের নির্দিষ্ট স্থানে আলাদা করে (কোয়ারেন্টাইন) রাখতে হবে। মালিক নিজ দায়িত্বে পশুর খাদ্যের খরচ বহন করবেন এবং মন্ত্রণালয়ের যৌথ অনুমোদন ছাড়া পশু বা এর উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন না।

  • নির্ধারিত সময়ে পশু ফিরিয়ে নেওয়া: সুস্থ প্রমাণিত হওয়ার পর মালিককে দুই সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে পশু ফিরিয়ে নিতে হবে, অন্যথায় সেগুলো বিক্রি করে প্রয়োজনীয় খরচ কেটে রাখা হতে পারে।

৩. ভেটেরিনারি চিকিৎসকদের দায়িত্ব: আইনের ৫ ধারা অনুযায়ী, কোনো ভেটেরিনারি চিকিৎসক সংক্রামক রোগের উপস্থিতি পেলে রোগাক্রান্ত পশু, এর বর্জ্য ও পরিচর্যার সরঞ্জাম জব্দ করা, পশুর পণ্য বিক্রি বা পরিবহন নিষিদ্ধ করা এবং খামারে স্বাস্থ্যগত ও জীবাণুমুক্তকরণের কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন।

৪. রোগনিয়ন্ত্রণ ও নিষিদ্ধ কার্যক্রম:

  • মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া বিদেশ থেকে রোগের নমুনা আনা-নেওয়া বা পশুর ওপর বৈজ্ঞানিক পরীক্ষা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

  • আক্রান্ত পশু, এর মৃতদেহ বা বর্জ্য পদার্থ বেচাকেনা বা অনুমোদন ছাড়া পরিবহন করা যাবে না।

  • সংক্রামক রোগে মারা যাওয়া পশুর মৃতদেহ নিরাপদে ধ্বংস করার বিষয়ে ভেটেরিনারি চিকিৎসকের নির্দেশনা মানতে হবে এবং নির্দিষ্ট স্থানেই কেবল পশু জবাই বা মৃতদেহ প্রক্রিয়াজাত করা যাবে।

  • মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে পশুর রোগ বা স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করা নিষিদ্ধ।

৫. ক্ষতিপূরণ কমিটি: মন্ত্রণালয়ের অধীনে ‘অ্যানিমেল হেলথ কম্পেনসেশন কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হবে, যা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে মৃত বা ধ্বংস করা পশুর মালিকদের ক্ষতিপূরণের আবেদন যাচাই করে উপযুক্ত ক্ষতিপূরণ নির্ধারণ করবে।

৬. কঠোর শাস্তি ও জরিমানা:

  • কারাদণ্ড ও জরিমানা: কোনো খামারি নির্দিষ্ট রোগগুলোর বিরুদ্ধে পশুকে টিকা না দিলে অথবা আইনের ৮ ও ৯ ধারা লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং দুই লাখ (২০০,০০০) কাতারি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা যেকোনো একটি দণ্ড হতে পারে।

  • সাধারণ জরিমানা: ৩, ১২ বা ১৩ ধারা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক লাখ (১০০,০০০) কাতারি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

  • এছাড়া আইনি অপরাধ পুনরাবৃত্তি (recidivism) হলে শাস্তি দ্বিগুণ করা হবে।

আইনের আওতায় উল্লেখযোগ্য রোগসমূহ: নতুন এই আইনে আফ্রিকান হর্স সিকনেস, র্যাবিস (জলাতঙ্ক), অ্যানথ্রাক্স, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (খুরা রোগ), লাম্পি স্কিন ডিজিজ, ব্রুসেলোসিস, বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা), ক্যামেল পক্স, ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভারসহ মোট ৪৯টি সংক্রামক রোগকে তালিকাভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, কাতারে খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ রক্ষায় এই যুগান্তকারী আইন বড় ধরনের শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাতারের সব ট্যাক্সি ও লিমোজিনে এখন সিকিউরিটি ক্যামেরা বাধ্যতামূলক!

প্রকাশ: সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
কাতারের সব ট্যাক্সি ও লিমোজিনে এখন সিকিউরিটি ক্যামেরা বাধ্যতামূলক!

কাতারের গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও শৃঙ্খলিত করতে লিমোজিন ও ট্যাক্সি সেবায় কঠোর নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কাতারের কর্তৃপক্ষ।

প্রখ্যাত আরবি পত্রিকা ‘আল শার্ক’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, লিমোজিন কোম্পানিগুলোর জন্য গাড়ির ভেতরে অভ্যন্তরীণ নিরাপত্তা বা নজরদারি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে।

পাশাপাশি, সব ধরনের ট্যাক্সির ওপর নজরদারি বাড়াতে এবং যেকোনো ধরনের আইনি লঙ্ঘন রোধ করতে মাঠে কঠোর তদারকি ও পরিদর্শন অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ও সুবিধাসমূহ:

  • যাত্রী ও চালকের নিরাপত্তা নিশ্চিতকরণ: গাড়ির ভেতরের ক্যামেরাগুলোর মাধ্যমে প্রতিটি ট্রিপ বা যাত্রা রেকর্ড করা হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত আচরণ বা অভিযোগের ক্ষেত্রে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণ হিসেবে এটি কাজ করবে।

  • অধিকার সুরক্ষা: যেকোনো বিরোধ বা অভিযোগের দ্রুত ও সঠিক নিষ্পত্তির মাধ্যমে চালক এবং যাত্রী উভয়েরই আইনগত অধিকার সুরক্ষিত হবে।

  • সেন্ট্রাল অপারেশন রুমের সাথে সংযোগ: এই ক্যামেরাগুলো সরাসরি কেন্দ্রীয় অপারেশন রুমের সাথে যুক্ত থাকবে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

কঠোর পরিদর্শনের মুখে অবৈধ চালক ও যানবাহন:

নতুন এই উদ্যোগের অংশ হিসেবে লাইসেন্সবিহীন গাড়ি বা অবৈধ উপায়ে ট্যাক্সি চালানো ব্যক্তিদের ধরতে আকস্মিক ও নিয়মিত পরিদর্শন অভিযান আরও জোরদার করা হয়েছে। পরিদর্শকরা গাড়ির অনুমোদিত প্রযুক্তিগত মান ঠিক আছে কি না তা যাচাই করার পাশাপাশি চালকদের বৈধ পারমিট ও রেকর্ডপত্র খতিয়ে দেখছেন।

কাতারের পরিবহন খাতকে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং যাত্রীসাধারণের মনে শতভাগ স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের এই কড়া নজরদারি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

কাতারে অনুমোদিত রাইড-শেয়ারিং অ্যাপসের তালিকা প্রকাশ

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
কাতারে অনুমোদিত রাইড-শেয়ারিং অ্যাপসের তালিকা প্রকাশ

আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রনিক অ্যাপসের মাধ্যমে কাতারে ল্যান্ড ট্রান্সপোর্ট বা যাত্রী পরিবহন সেবা পরিচালনার জন্য অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির তালিকা প্রকাশ করেছে কাতারের পরিবহন মন্ত্রণালয়। ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত হালনাগাদ করা এই তালিকায় মোট ১১টি অ্যাপসকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তালিকাভুক্ত নয় এমন কোনো কোম্পানি বা অবৈধ যানবাহন এই সেবা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদিত রাইড-শেয়ারিং অ্যাপসের তালিকা:

* Uber
* badrgo
* Aabir
* Karwa
* Ryde
* EzGo
* Wer2GO
* iDriver
* WaselGo
* QGlide
* BDrive

যাত্রীদের নিরাপদ ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। তাই যাতায়াতের সময় যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে তালিকাভুক্ত অনুমোদিত অ্যাপসগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কাতারে নির্মিত হচ্ছে প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রিতে শাটল সার্ভিস চালু

কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা

সবুজে সেজে উঠছে কাতার: সবুজায়ন ও বৃক্ষরোপণে নতুন মাইলফলক

পাবলিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্যাক্সি, লিমুজিন ও বাস চালানো নিষিদ্ধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মায়ের স্মরণে কাতারের আল খোরে চালু হলো মহিলাদের জন্য ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছবি বা ভিডিও শেয়ার করার এই যুগে অন্যের অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা বা তা অনলাইনে ছড়িয়ে দেওয়া বড় ধরনের আইনি বিপদের কারণ হতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার অপরাধ রোধে দেশের প্রচলিত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বাসিন্দাদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI)।

দণ্ডবিধির ৩৩৩ নম্বর ধারার গুরুত্বপূর্ণ আইনি বিধান:

কাতারের পেনাল কোড বা দণ্ডবিধির ৩৩৩ নম্বর ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ, গোপনে বা বিনা অনুমতিতে ভিডিও ধারণ কিংবা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই আইনের আওতায় নিষিদ্ধ বা দণ্ডনীয় বিষয়গুলো হলো—

  • কোনো ব্যক্তির সম্মতি বা অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বা গোপনীয় মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা।
  • কারও মানহানি করার উদ্দেশ্যে বা ক্ষতিসাধনের মানসে ছবি বা ভিডিও অনলাইনে শেয়ার করা।
  • সড়ক দুর্ঘটনা বা জরুরি কোনো উদ্ধারকাজে ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগী বা আহতদের ছবি বা ভিডিও ধারণ করা।
কঠোর শাস্তির বিধান:

আইন অমান্যকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার কাতারি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া ধারণকৃত ছবি বা ভিডিও অনলাইনে বা সাইবার মাধ্যমে প্রকাশ করা হলে দেশটির কঠোর সাইবার অপরাধ আইন অনুযায়ী অতিরিক্ত শাস্তির বিধান রয়েছে।

নিরাপদ ও সচেতন থাকার উপায়:

  • ছবি তোলার আগে অনুমতি নিন: ব্যক্তিগত ছবি বা ছোট কোনো দলের ছবি তোলার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরিষ্কার অনুমতি নিয়ে নিন।
  • দুর্ঘটনার দৃশ্য ধারণ থেকে বিরত থাকুন: যেকোনো দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতিতে মোবাইল ফোন পকেটেই রাখুন; কারণ দুর্ঘটনাস্থলে ভুক্তভোগীদের ভিডিও করা সম্পূর্ণ বেআইনি।
  • জনপরিসরে সচেতন থাকুন: জনবহুল স্থানে ছবি তোলার সময় লক্ষ্য রাখুন যেন আশপাশের সাধারণ মানুষ আপনার ছবির মূল বিষয়বস্তু বা ফ্রেমে চলে না আসে।
কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটলে কিংবা এসংক্রান্ত কোনো অপরাধের মুখোমুখি হলে তা সরাসরি ‘মেট্রাশ২’ (Metrash2) অ্যাপের মাধ্যমে সাইবার ক্রেম বিভাগে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।