শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘিরে আলোচনার মাঝেই অনলাইনে তাঁর মৃত্যু নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। মূলধারার গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি অডিও-ভিডিও, ভুয়া পেজের পোস্ট এবং ট্রল স্ক্রিনশটের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনএকটি ভুয়া ভিডিওতে চ্যানেল২৪-এর পুরোনো স্টুডিওর দৃশ্য ব্যবহার করে এআই অডিওর মাধ্যমে মৃত্যুর খবর প্রচার করা হয়, যা যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে।
একইভাবে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের স্ক্রিনশট ছড়ানো হলেও অনুসন্ধানে দেখা গেছে, পেজটি কুয়েত থেকে পরিচালিত হচ্ছে এবং আগে এর নাম ভিন্ন ছিল।

ভুয়া ফটোকার্ড, ট্রল পোস্ট ও যাচাইয়ের বাস্তবতা
আওয়ামী লীগের অফিশিয়াল পেজ ও সজীব ওয়াজেদ জয়ের নামে ছড়ানো একাধিক স্ক্রিনশটও ভুয়া বা সম্পাদিত বলে শনাক্ত হয়েছে, যার কিছু অংশ ট্রল বা মজার ছলে ছড়ানো হলেও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি তৈরি করছে।
এ ছাড়া ভারতের আনন্দবাজার পত্রিকা ও মূলধারার সংবাদমাধ্যম আরটিভির লোগো ব্যবহার করে পুরোনো ফটোকার্ড সম্পাদনা ও তারিখ বদলে ভুয়া মৃত্যুর দাবি প্রচারের ঘটনাও নজরে এসেছে। পাশাপাশি এক ব্যক্তি ফেসবুক লাইভে ব্রেকিং নিউজ দিলেও নিজেই খবরটির সত্যতা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন।

অন্যদিকে, শেখ হাসিনার মৃত্যুর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন জনসম্মুখে দেখা না গেলেও বিভিন্ন সময় তাঁর অডিও বার্তা ও লাইভ অডিও সংযোগের মাধ্যমে কণ্ঠ শোনা গেছে এবং তিনি এখনো ভারতেই অবস্থান করছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা সুস্থ আছেন দেখাতে এক বছর আগের অডিও প্রচার করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২৭ নভেম্বর) দলটির ফেসবুক পেজে এই বিষয়ে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অডিওটি এক বছর আগের বলে প্রমাণ দিয়েছে দ্য ডিসেন্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান।
আওয়ামী লীগের পেজে ছড়ানো ওই অডিওতে শেখ হাসিনাকে তিনি খুব খুব ভালোভাবে সুস্থ আছেন বলে শোনা যায়। এইসব কথা বলে তার নেতাকর্মীদের মনে কষ্ট ও আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে অডিওটি এক বছরের পুরোনো বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অনুসন্ধানী মিডিয়াটি তাদের ফেসবুকে লিখেছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে।
দ্য ডিসেন্ট শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে, ফেসবুকে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা একটি অডিও অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।