ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
থ্যাংকসগিভিং উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হয়।
জবাবে ট্রাম্প বলেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা ইউরোপে পৌঁছাতে পারে। তবে সেগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে না বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।
ইরানের নেতাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তার। তার ভাষায়, তারা ‘পাগল’। এ কারণেই যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের তাদের সমর্থন দিয়ে যাওয়া প্রয়োজন।
এমন এক সময়ে ট্রাম্প এসব মন্তব্য করলেন, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে চুক্তির প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারীও।

মাঝ-আকাশে এক যাত্রীর উড়োজাহাজের দরজা খোলার চেষ্টাকে কেন্দ্র করে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। ক্রু ও সহযাত্রীদের সঙ্গে ধস্তাধস্তির পর ওই যাত্রীকে কাবু করা হয়।
ফক্স নিউজকে আমেরিকান এয়ারলাইন্স জানায়, সান ডিয়েগো থেকে শিকাগোগামী ‘ফ্লাইট ১৪৯৪’ এক উচ্ছৃঙ্খল যাত্রীর কারণে গতিপথ পরিবর্তন করে ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি।
ফিনিক্স পুলিশ জানায়, ওই যাত্রী নিজের নির্ধারিত আসন ছেড়ে উড়োজাহাজের সামনের দিকে চলে যান। আসনে ফিরে যাওয়ার জন্য ক্রুদের বারবার দেওয়া নির্দেশ অমান্য করে তিনি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন। রাত ১টার দিকে ফিনিক্সে নিরাপদে অবতরণের আগপর্যন্ত ক্রু ও অন্য যাত্রীরা তাকে আটকে রাখেন। এতে ওই যাত্রী সামান্য আহত হলেও অন্য কোনও যাত্রী বা ক্রুর ক্ষতি হয়নি।
এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট অ্যাটেনডেন্ট ও সহযাত্রীরা ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মেঝেতে চেপে ধরেন। ফ্লাইটে থাকা শন বেনেট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, কেউ একজন উড়োজাহাজটি ছিনতাই করার চেষ্টা করেছিল। আমরা ফিনিক্সে জরুরি অবতরণ করেছি। কয়েকজন শক্তিশালী বীর তাকে কাবু করেছেন। আমরা নিরাপদ আছি।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানায়, এক উচ্ছৃঙ্খল যাত্রীর কারণে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৪৯৪ ফিনিক্সে অবতরণ করে। অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উড়োজাহাজে আসে এবং ওই যাত্রীকে নামিয়ে নিতে সহায়তা করে, এরপর ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
ফিনিক্স পুলিশ জানায়, ওই যাত্রীকে গ্রেফতার করা হয়নি। তবে সিবিএস নিউজের তথ্যমতে, এফবিআইকে বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
বাংলাদেশের বিরুদ্ধে 'অন্যায্য উৎপাদন চর্চা' ও 'অপর্যাপ্ত শ্রম সুরক্ষা'র অভিযোগ এনে পরিচালিত এক বাণিজ্য তদন্তের পর বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনের ওপর। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং অন্যান্য ১২টি দেশ ও অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে 'অন্যায্য উৎপাদন চর্চা' ও 'অপর্যাপ্ত শ্রম সুরক্ষা'র অভিযোগ এনে পরিচালিত এক বাণিজ্য তদন্তের পর বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই ঘোষণা দেন।
ওয়াশিংটন যাকে উৎপাদন খাতে 'কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন' হিসেবে বর্ণনা করছে, সেই অভিযোগে ১৪টি অর্থনীতিকে লক্ষ্য করে 'সেকশন ৩০১'-এর আওতায় নেওয়া বিস্তৃত বাণিজ্য সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো।
ইউএসটিআর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাংলাদেশের নীতিমালা 'অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করছে কিংবা বাণিজ্যকে সীমিত করছে'; বিশেষ করে গুরুত্বপূর্ণ তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকেরা আগে থেকেই যে প্রায় ২৫ শতাংশ বিদ্যমান শুল্কের মুখোমুখি হচ্ছেন, নতুন এই শুল্ক তার ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা
এর আগে, যুক্তরাষ্ট্র তার কয়েকটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর একগুচ্ছ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এই ঘোষণার আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
দেশ ও পণ্যভেদে এই শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীন সর্বোচ্চ '৪০ শতাংশ পর্যন্ত' শুল্কের মুখোমুখি হচ্ছে; যদিও কার্যকর শুল্কের হার এর চেয়ে কম হতে পারে। থাইল্যান্ড ও ভারতসহ অল্প কয়েকটি দেশ '২৫ শতাংশ পর্যন্ত' শুল্কের মুখে পড়েছে। অন্যদিকে জাপানসহ আরও কয়েকটি দেশের ওপর '২০ শতাংশ পর্যন্ত' শুল্ক প্রযোজ্য হচ্ছে।
তবে ট্রাম্প এর আগে শুল্কের যে সর্বোচ্চ সীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কিছু অংশ কার্যত কমে আসবে।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দিয়েছিলেন। প্রস্তাবিত এই নতুন শুল্কগুলো আংশিকভাবে সেই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে এবং বর্তমানে বহাল থাকা অন্যান্য শুল্কের সাথে যুক্ত হবে।
উল্লেখ্য, জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানির নিষেধাজ্ঞা বাস্তবায়নে কথিত দুর্বলতার অভিযোগে সেকশন ৩০১-এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে।
ইউএসটিআর গত ২৩ জুলাই এই চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা দেয় এবং ২৪ জুলাই থেকে তা কার্যকর হয়। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের পর্যায়ের পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) বাতিল করার পর 'ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪'-এর একটি পৃথক ধারার অধীনে যে ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল, জুলাইয়ের এই পদক্ষেপটি তার স্থলাভিষিক্ত হয়।
নির্দিষ্ট কিছু পণ্যের ছাড় সাপেক্ষে বাংলাদেশি পণ্যের ওপর এই ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। 'মোস্ট-ফেভার্ড-নেশন' (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায়, বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সাথে এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বড় একটি অংশের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি ইতালির রোমে দেশটির পার্লামেন্টের গালফ দেশগুলোর পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ইন্টার-গ্রুপের প্রধান সালভাতোরে কাইয়াতার সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে কাতার ও ইতালির মধ্যকার সহযোগিতা আরও বাড়ানো ও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক প্রচেষ্টা ও যৌথ সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আলোচনায় সালভাতোরে কাইয়াতা কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা এবং সংলাপ এগিয়ে নেওয়ার ভূমিকার প্রশংসা করেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের উদ্যোগের প্রতি ইতালির সমর্থনের কথাও জানান তিনি।
বৈঠকে ইতালিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত খালিদ বিন ইউসেফ আল সাদা এবং ইতালীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের শেনজেনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক ত্রিপক্ষীয় সম্মেলনের পর দেওয়া এক যৌথ ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশ তিনটির নেতারা।
তিনি দেশের নেতারা ঘোষণা করেন, পারমাণবিক যুদ্ধে ‘জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়’।
‘শান্তির পথে ঘোষণা’ শীর্ষক এক যৌথ বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপে যুক্ত হতে সম্মত হন।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে তিন নেতার বৈঠকের পর প্রকাশিত ঘোষণায় জাতিসংঘের সংস্কার, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা নিয়েও অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।
ঘোষণায় বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের সংস্কারের বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। যাতে সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকরভাবে সাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তার মৌলিক দায়িত্ব পালন করতে পারে।’
তিন দেশ আরও জানিয়েছে, ‘সব দেশের কল্যাণে’ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ ক্ষেত্রে জ্বালানির স্থিতিশীল সরবরাহের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, ‘তিন নেতা উল্লেখ করেছেন, রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টি মেনে চলা গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য সংস্থার ‘তাদের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়’ বলেও একমত হয়েছেন তারা।
চীন আয়োজিত দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে শেনজেনে বৈঠক করেন পুতিন, ট্রাম্প ও শি। বুধবার শুরু হওয়া এ সম্মেলনে ২১টি সদস্য অর্থনীতির নেতারা ও প্রতিনিধিরা অংশ নেন।