বিশ্বজুড়ে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট গতি পরিমাপক প্রতিষ্ঠান ওকলার ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’-এর ২০২৬ সালের অক্টোবর মাসের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৮৯তম। আগের মাসের তুলনায় দেশটি দুই ধাপ নিচে নেমেছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনতবে মোবাইল ইন্টারনেটে পিছিয়ে পড়লেও স্থির ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সর্বশেষ সূচক অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ এখন ৯৮তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের ইন্টারনেট গতির চিত্র
ওকলার প্রকাশিত অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি রেকর্ড করা হয়েছে ৫৯ দশমিক ০৯ এমবিপিএস। এ ছাড়া গড় আপলোড গতি ছিল ১৫ দশমিক ৯৭ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ২৭ মিলিসেকেন্ড।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, যাদের অবস্থান ৭৭তম। এই অঞ্চলে বাংলাদেশ ৮৯তম স্থানে অবস্থান করছে।
শীর্ষে মধ্যপ্রাচ্যের তিন দেশ
বৈশ্বিক এই তালিকায় মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষ তিনটি স্থানই দখল করে রেখেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো। তালিকার এক নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৬৮৯ দশমিক ৯০ এমবিপিএস।
৫৩৩ দশমিক ৩২ এমবিপিএস ডাউনলোড গতি নিয়ে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। আর তৃতীয় স্থানে থাকা কুয়েতের গড় ডাউনলোড গতি ৪১৩ দশমিক ৯১ এমবিপিএস।