গালফ বাংলা

মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ২০২৩ সাল থেকে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় ধরা পড়া বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড হওয়া এমন ঘটনার মধ্যে ৬ হাজার ৮৯৮টিই বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে লিখিত এক জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পার্লামেন্ট সদস্য ড. উই কা সিওং ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাসে (সোশ্যাল ভিজিট পাস) কাজ করার দায়ে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও খাতভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন। তবে মন্ত্রণালয় খাতভিত্তিক কোনও বিবরণ দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরই রয়েছেন থাইল্যান্ডের নাগরিক (৪ হাজার ৮৫৬টি), ইন্দোনেশীয় (২ হাজার ১৫৪টি), চীনা (১ হাজার ২০৭টি), ভিয়েতনামি (১ হাজার ৪৬টি) ও পাকিস্তানি নাগরিক (৮২৩টি)। এ ছাড়া মিয়ানমারের ৫৩১ জন, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ ও ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের বিরুদ্ধে এমন অভিযোগ নথিভুক্ত হয়েছে।

সাইফুদ্দিন জানান, সামাজিক ভ্রমণ পাস বা ভিসা অব্যাহতি কোনও বিদেশিকে মালয়েশিয়ায় কাজ বা ব্যবসা করার অধিকার দেয় না। তিনি বলেন, কোনও বিদেশি নাগরিক ইস্যু করা পাসের শর্তের পরিপন্থি কোনও কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া কাজ বা বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ব্যবসার জন্য অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও জানান তিনি।

ভিসা ছাড়া বা ভ্রমণ পাসে এসে বিদেশিদের অবৈধ ব্যবসার বিষয়ে বণিক সমিতিগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালানো হয়েছে। এতে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩০৬ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার এবং ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ‘অপস সেলেরা’, ‘অপস বেলাঞ্জা’ ও ‘অপস জাজা’ নামের বিশেষ অভিযানে আরও ৩ হাজার ১৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সাইফুদ্দিন বলেন, অভিবাসন সুবিধার যেকোনও অপব্যবহারের বিরুদ্ধে সরকার জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে।

মালয়েশীয়দের ব্যবসার সুযোগ সুরক্ষিত রাখতে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই অভিযান প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: দ্য স্টার

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে হয়রানি: বাংলাদেশির সাজা

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে হয়রানি: বাংলাদেশির সাজা

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানি করেছিলেন এক বাংলাদেশি। এ ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেও এক মাসের মধ্যে আবারও পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এবার মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস বলছে, অভিযুক্ত ওই বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত সেপ্টেম্বর মাসে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পেলেও অক্টোবরে মাতাল অবস্থায় ফের পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

একপর্যায়ে পুলিশ কমপ্লেক্সে এক কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপ করেন ওই বাংলাদেশি যুবক। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর খন্দকার মো. ইয়ামিন নামের ওই বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের একটি আদালত। বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।

আদালতের নথি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েছিলেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে ফ্লাইটে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। আদালতে সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো জানান, কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে।

এই ঘটনায় ২৬ বছর বয়সী ওই বিমানবালা আতঙ্কিত হয়ে পড়েন এবং ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন।

পরে ভুক্তভোগী ওই বিমানবালা তার এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন। এরপর পুলিশকে খবর দেয়া হয়। সেদিন সকালে ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ সদস্যরা ইয়ামিনকে গ্রেপ্তার করেন।

পরে সেই ঘটনায় ব্যক্তিগত বন্ডে মুক্তি পান অভিযুক্ত ইয়ামিন। পরে ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখা যায়। তিনি একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।

সহকারী সরকারি কৌঁসুলি জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। এসময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে এদিক-ওদিক ছটফট করতে থাকেন।

পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কুয়েতের আল-সালমি মরুভূমিতে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এ ঘটনায় একটি উটও আহত হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পুরো পরিচয় এখনও নিশ্চিত করেনি তারা।

কুয়েতের সংবাদমাধ্যম জিডিএন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মরুভূমির একটি এলাকায় বিস্ফোরণের খবর পায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি ২৮ বছর বয়সি একজন বাংলাদেশি নাগরিক। তিনি সেখানে রাখাল হিসেবে কাজ করতেন। মরুভূমিতে চলাচলের সময় একটি স্থলমাইনের সংস্পর্শে এলে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের আঘাতে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

ঘটনার পর মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে কুয়েতের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠানো হয়।

এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের নাম জানাতে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। তার পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের প্রায় চার দশক পরও কুয়েতের বিভিন্ন এলাকায় স্থলমাইন ও অবিস্ফোরিত বিস্ফোরক ঝুঁকি তৈরি করে রেখেছে। আল-সালমি মরুভূমির এ ঘটনা সেই বিপদের বিষয়টি আবারও সামনে আনল।

দুর্ঘটনায় আহত দুই কাতার প্রবাসী, নিহত চালক

দুর্ঘটনায় আহত দুই কাতার প্রবাসী, নিহত চালক

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড নামে একটি সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাতারগামী দুই প্রবাসীসহ অটোরিকশাটির তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক চালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিদায় জানাতে আসা স্বজন মো. বশির (৩৩)। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তারা তিনজনই বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন বশিরের স্ত্রী নুপুর জানান, বুধবার বেলা সাড়ে ১১টার ফ্লাইটে রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে সকালে তারা শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে একটি অটোরিকশায় করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাদের। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে সঙ্গে যাচ্ছিলেন বশিরও।

নুপুর আরও জানান, অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং চালকসহ চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন এবং খবর পেয়ে স্বজনরা দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত তিনজনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে (১ থেকে ২২ নভেম্বর) দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে দেশে ২১৩ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল; সে তুলনায় এ বছর ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে এবং এ ধারা বজায় থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলারের চেয়ে ১২ দশমিক ৫ শতাংশ বেশি।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।

চলতি অর্থবছরের মাসওয়ারি হিসাব পর্যালোচনায় দেখা যায়, প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং পরবর্তী মাস আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

এরপর সেপ্টেম্বর মাসের পুরো সময়ে ২৭৬ কোটি ৬০ লাখ (২ দশমিক ৭৬ বিলিয়ন) মার্কিন ডলার এবং সদ্যবিদায়ী অক্টোবর মাসে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার দেশে এসেছে; বাংলাদেশি মুদ্রায় অক্টোবরের এই আয়ের পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন