২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের ভোটার হওয়ার শেষ সুযোগ, ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে আবেদন বাতিল

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রবাসীদের ভোটার হওয়ার শেষ সুযোগ, ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে আবেদন বাতিল

অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেও বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজারের বেশি প্রবাসীর ভোটার হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব আবেদন কার্যকর রাখতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে বায়োমেট্রিক গ্রহণ শেষ করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে আবেদনগুলো বাতিল করতে হবে বলে জানিয়েছে ইসি।

একই সঙ্গে আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি, মাঠপর্যায়ের কার্যালয় নিয়মিত পরিদর্শন ও কার্যক্রম তদারকি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ফরম-২ আপলোডের কাজ দ্রুত শেষ করা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে গতি আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক খান আবি শাহানুর খান জানান, অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা ১৪ হাজার ১৯৯ প্রবাসী ভোটারের বায়োমেট্রিক এখনো সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে গ্রহণ করা হয়নি। তাদের বায়োমেট্রিক সম্পন্ন করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে তিন মাসের মধ্যে কার্যক্রম শেষ করার জন্য চিঠি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব প্রবাসীর বায়োমেট্রিক গ্রহণ না করা হলে সংশ্লিষ্ট আবেদনগুলো বাতিল করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া; সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনসহ মোট ১৭টি দেশের ২৭টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। প্রবাসে এনআইডি কার্যক্রম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৩ হাজার ৪১৯ জন প্রবাসী।

ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধনে গতি

ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধন কার্যক্রমের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সভাকে জানান, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত ফরম-২-এর মোট সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৩৮টি। এর মধ্যে স্ক্যান করা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫২৫টি ফরম। চলতি বছরের আগস্ট পর্যন্ত আপলোড করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ২৫৩টি ফরম।

আপলোড করা ফরম-২-এর বিচারিক সিদ্ধান্ত বা অ্যাডজুডিকেশন কার্যক্রম দ্রুত শেষ করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। এ বিষয়ে সিস্টেম ম্যানেজার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ভবনগুলোর মেরামতসংক্রান্ত তথ্য এন্ট্রির জন্য সফটওয়্যার প্রস্তুতের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় গাইডলাইন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে কমিশন সভায় উপস্থাপনের কথা বলা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের অফিসগুলোর কার্যক্রম তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাসভিত্তিক অফিস পরিদর্শনসূচি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ অফিস পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

অপ্রয়োজনীয় মালামাল দ্রুত নিষ্পত্তি

মাঠপর্যায়ের কার্যালয়ের গোডাউনে সংরক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য মালামাল দ্রুত সরিয়ে ফেলার কার্যক্রম নেওয়া হয়েছে বলে সভায় জানান উপসচিব (সাধারণ সেবা-২)। অপ্রয়োজনীয় কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করার পাশাপাশি সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কমপ্লেক্সে ইসির কক্ষ

নতুন সৃষ্ট উপজেলা কমপ্লেক্স ভবনগুলোতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত কক্ষ বরাদ্দের বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে উপপ্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) সভাকে জানান, প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর সঙ্গে সভা আয়োজনের জন্য যোগাযোগ করা হয়েছে। সভায় এ যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

অডিট আপত্তি নিষ্পত্তিতে তাগিদ

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তিতে পদক্ষেপ নেওয়ায় নিরীক্ষা শাখার কর্মকর্তাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কার্যালয় থেকে ব্রডশিট জবাব যথাযথভাবে ও নির্ধারিত সময়ে সচিবালয়ে পাঠানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে তিনটি জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনার প্রতিবেদন প্রতি মাসের ১ তারিখে আগের মাসের তথ্য হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে বলা হয়েছে।

সকাল ৯টার মধ্যে সব অফিসিয়াল যানবাহন সচিবালয়ে প্রবেশ এবং সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু করার বিষয়ে আগে জারি করা নির্দেশনা যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যথাযথভাবে প্রতিপালন এবং বদলি-সংক্রান্ত তদবিরের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের সম্মেলন কক্ষ-এ সেপ্টেম্বর মাসের সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিরিক্ত সচিব আলোচ্যসূচির বিষয়গুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। এ সময় গত ২৫ আগস্ট অনুষ্ঠিত সমন্বয় সভার কার্যবিবরণী তুলে ধরা হয়।

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনায় বাংলাদেশ ও তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস!

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনায় বাংলাদেশ ও তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস!

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) ট্রুথ স্যোশালে দেওেয়া পোস্টে ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তির দিনকে বোয়িংয়ের জন্য ‘বড় দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

একই সঙ্গে তিনি উড়োজাহাজ কেনাবেচার এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের দেশীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও এক বিশাল সাফল্য হিসেবে তুলে ধরেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন,বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য বড় দিন।বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য বিভাগের সহায়তায় তুরস্ক এবং বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সাথে আরও ৫০টি বিমান কেনার সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য উৎপাদন ও রপ্তানি এবং দেশীয় কর্মসংস্থানকে সহায়তা করাটা কোম্পানিগুলোকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বলেন, বোয়িং এবং এর অসাধারণ কর্মীদের অভিনন্দন।

দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর নীতির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন।

উল্লেখ্য, গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কাছ থেকে নতুন করে ১১টি বিমান কেনার একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। এই এই চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে বিমান।

একদিকে সম্পর্ক উন্নয়নের বার্তা, অন্যদিকে ‘ডাবল গেম’ খেলছে ভারত: মত বিশ্লেষকদের

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
একদিকে সম্পর্ক উন্নয়নের বার্তা, অন্যদিকে ‘ডাবল গেম’ খেলছে ভারত: মত বিশ্লেষকদের

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন। ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরপর থেকেই শুরু ঢাকা-দিল্লি টানাপড়েন। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় সব সংবাদ সম্মেলনে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। তাতে বরাবরই দেওয়া হয়েছে সম্পর্ক উন্নয়নের বার্তা।

তবে মাঠের বাস্তবতা ভিন্ন। কখনও সীমান্ত হত্যা, কখনও পুশইন-চেষ্টা। এ উত্তেজনার পারদ আরও উপরে ওঠে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য, এনডিটিভিতে সাক্ষাৎকার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভার পর। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন—ঢাকার সঙ্গে ডাবল গেম খেলছে দিল্লি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রহমত উল্লাহ জানান, আমার কাছে মনে হয়, ভারতের একটি ডাবল গেম। ভারত একদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের কথা বলছে, অন্যদিকে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা সংঘটিত করে বিভিন্নভাবে বাংলাদেশে অবস্থান করা আওয়ামী লীগের জনশক্তিকে চাঙ্গা করার, সংঘটিত করার চেষ্টা করছে বলে আমার মনে হয়।

এ ছাড়া এনডিটিভির অডিও সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধনকেও উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে তার উগ্রবাদসংশ্লিষ্ট বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ার শঙ্কা দেখছেন এই বিশ্লেষক।

রহমত উল্লাহ আরও বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বর্তমান সরকার—এই নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

ভারত আওয়ামী লীগকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে সক্রিয় করতে চায় এবং সেই সক্রিয় করার প্রেক্ষাপটে কিছু অঘটন, কিছু রাজনৈতিক সংকট তৈরি করা প্রয়োজন হয়ে পড়বে। আর তার অংশ হিসেবে হয়তো জঙ্গি ইস্যুটি সামনে আসতে পারে।

সাবেক কূটনীতিকরা বলছেন, প্রতিবেশী দেশের এমন আচরণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যেতে পারে।

তবে সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, বর্ডার কিলিং; এরপর আমরা দেখছি অ্যাটেম্পটেড পুশ-ইন। গত ৫ আগস্ট যেটা হয়েছে দিল্লিতে, এটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে দুই দেশের সম্পর্ক। যতটুকু ক্ষতিগ্রস্ত ছিল, তার থেকেও আরও নিচে নামিয়ে দিয়েছে।

সে কারণে দুই দেশের স্বার্থেই দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ বিশ্লেষকদের।

সূত্র: স্টার নিউস

বিমানের বহরে আরও ১১ বোয়িং যুক্ত হচ্ছে, বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি সই!

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বাংলাদেশ বিমান (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে বুধবার এ চুক্তি ঘোষণা করা হয়। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, নতুন অর্ডারের মধ্যে রয়েছে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল। নতুন ১১টি যুক্ত হওয়ায় ২০২৬ সালে বিমানের ঘোষিত বোয়িং উড়োজাহাজের অর্ডারের সংখ্যা দাঁড়াল ২৫টি।

নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর

নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের প্রতিনিধিরা চুক্তি সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিমানের পক্ষে চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের পক্ষে কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বোয়িংয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাদী আমিন।

যুক্তরাষ্ট্রের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও। এ ছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও সিইও স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর, ভারত ও দক্ষিণ এশিয়ার জন্য বোয়িংয়ের সেলস ডিরেক্টর কান্থি ভূবনাগিরি এবং ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়ার জন্য কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন এই চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার অংশ। তিনি বলেন, নতুন উড়োজাহাজগুলো যাত্রী, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান যোগাযোগের চাহিদা পূরণে বিমানের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

বোয়িং জানিয়েছে, নতুন ৭৩৭-৮ উড়োজাহাজগুলো বিমানের সিঙ্গেল-আইল বহরে অতিরিক্ত সক্ষমতা ও দূরপাল্লার সুবিধা দেবে। অন্যদিকে ৭৮৭-১০ ড্রিমলাইনার উড়োজাহাজগুলো বিমানের বিদ্যমান ৭৮৭ বহরের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক রুটে অতিরিক্ত যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াবে। বোয়িংয়ের দাবি, ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো প্রতিস্থাপিত উড়োজাহাজের তুলনায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপট

বিমানের নতুন উড়োজাহাজ কেনার এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বৃহত্তর আলোচনার মধ্যেই হলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় বিমানের ঘোষিত বোয়িং অর্ডারের সংখ্যা ২৫টিতে পৌঁছেছে। একই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ভারসাম্য নিয়ে আলোচনায় অগ্রসর হচ্ছে। তবে উড়োজাহাজ কেনার চুক্তিটি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে কোনো সরকারি চুক্তি নয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে একটি বাণিজ্যিক উড়োজাহাজ ক্রয়চুক্তি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৫টি বোয়িং উড়োজাহাজের পরিকল্পনা

চলতি বছর ঘোষিত দুটি অর্ডার মিলিয়ে বিমানের বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনায় রয়েছে মোট ২৫টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ড্রিমলাইনারের পাশাপাশি ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজ। বিমান কর্তৃপক্ষের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এসব উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি সংকটে কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
জ্বালানি সংকটে কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও চলমান গ্যাস সংকট মোকাবিলায় কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। আগামী ৬ ও ২২ নভেম্বর কার্গো দুটি বাংলাদেশে সরবরাহ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এলএনজি সংগ্রহ করা হবে।

অতিরিক্ত দুই কার্গোর মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির দামের চেয়ে ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে।

দেশে গ্যাসের ঘাটতি কমাতে সাম্প্রতিক সময়ে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে ১৪ সেপ্টেম্বর আরও ছয় কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অক্টোবর থেকে আগামী বছরের জুন পর্যন্ত টোটাল এনার্জিসের কাছ থেকে প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি কেনার পরিকল্পনাও রয়েছে।

এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। তবে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে এখনো কাঙ্ক্ষিত গ্যাসচাপ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

গ্যাস সংকটে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে এলএনজির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ জোরদার করছে সরকার।