৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবের মদিনায় হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশ: রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
সৌদি আরবের মদিনায় হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মহানবী (সা.)-এর পবিত্র মসজিদকে সেবা প্রদানকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যে কোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের মদিনায় হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশ: রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
সৌদি আরবের মদিনায় হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মহানবী (সা.)-এর পবিত্র মসজিদকে সেবা প্রদানকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যে কোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেপ্টেম্বরে প্রবাসী আয় এলো ২৭৬ কোটি ডলার

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
সেপ্টেম্বরে প্রবাসী আয় এলো ২৭৬ কোটি ডলার

টানা ৪ মাস ধরে মাসওয়ারি প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে আছে। এর আগে সর্বশেষ মে মাসে প্রবাসী আয় ৩০০ কোটি ডলার ছাড়িয়েছিল। গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে আয় কমে গেছে। আগস্ট মাসে আয় এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার।

তবে গত বছরের একই সময়ের (সেপ্টেম্বর) চেয়ে ৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরবর্তী মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা ও ডলারের আনুষ্ঠানিক দর স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের ধারা ইতিবাচক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর মাসে কিছুটা কমলেও সামগ্রিকভাবে প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈচিত্র্যময় বৈদেশিক মুদ্রার তহবিল ও রিজার্ভ পুনর্গঠনে ভূমিকা রাখছে।

এদিকে সব রেকর্ড ছাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ওই অর্থবছরে ১২ মাসের মধ্যে ৬ মাসেই ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছিল।

দুই বছর আগে রাজনৈতিক পটপরিবর্তনে হঠাৎ করে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা যায়। তাতে ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় প্রায় ২৭ শতাংশ। ওই অর্থবছরে প্রথমবারের মতো প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে।

চলমান সংকটের মধ্যেও অর্থনীতির মূল চাকা সচল রাখতে এই শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ বড় ভূমিকা পালন করছে বলে মনে করছেন ব্যাংকাররা। এতে দেশের ডলারের বাজারে স্বস্তি বজায় রয়েছে।

কক্সবাজার থেকে পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
কক্সবাজার থেকে পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া

কক্সবাজার থেকে মালয়েশিয়ার পেনাংয়ে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগের মধ্যেই এ অগ্রগতি এলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে এয়ার এশিয়া নিশ্চিত করেছে।’ তবে কবে থেকে ফ্লাইট চালু হবে এবং সপ্তাহে কতটি ফ্লাইট পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন ও বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার আরো কয়েকটি আন্তর্জাতিক রুট চালুর কাজ করছে।

এর মধ্যে কক্সবাজার-কাঠমাণ্ডু-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ চলছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে পর্যটক আকর্ষণ করাই এসব উদ্যোগের লক্ষ্য বলে জানান মন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর ভাষ্য, কক্সবাজারকে শুধু দেশীয় পর্যটকদের গন্তব্য হিসেবে নয়, আন্তর্জাতিক পর্যটনের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ এসব আন্তর্জাতিক রুট।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিকীকরণের প্রস্তুতিও এগিয়ে চলছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে নির্মিত নতুন যাত্রী টার্মিনাল গত সোমবার থেকে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য চালু হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে নতুন টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক যাত্রীদের আগমন ও বহির্গমন কার্যক্রম পরিচালিত হবে।

বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত নতুন টার্মিনালে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ যাত্রীদের সেবা দেওয়া হবে। পরে সমন্বিত ব্যবস্থায় টার্মিনাল পরিচালনা করা হবে।

প্রায় ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন আন্তর্জাতিক টার্মিনালের আয়তন প্রায় ১৭ হাজার ৯৫৬ বর্গমিটার। এতে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, লাগেজ বেল্ট, নিরাপত্তা তল্লাশি, লিফট, এসকেলেটর, বোর্ডিং ব্রিজসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

টার্মিনাল সম্প্রসারণের ফলে কক্সবাজার বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিচালন সক্ষমতা প্রায় সাত লাখ ৩০ হাজার থেকে বেড়ে ১৮ লাখে উন্নীত হবে বলে আশা করছে বেবিচক।

এ ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রায় ৪৩ হেক্টর জমি পুনরুদ্ধার করে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, বর্ধিত রানওয়েটি বর্তমানে দেশের দীর্ঘতম। আন্তর্জাতিক ফ্লাইট ও বড় আকারের উড়োজাহাজ চলাচলের উপযোগী করেই এটি নির্মাণ করা হয়েছে।

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটক বাড়ার পাশাপাশি হোটেল, রিসোর্ট ও পর্যটন অবকাঠামোতে বিনিয়োগ বাড়বে বলে আশা করছে সরকার। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান চলাচলের প্রবেশদ্বার হিসেবে বাণিজ্যিকভাবে টেকসই করতে আন্তর্জাতিক এয়ারলাইনসের কার্যক্রমের পাশাপাশি যৌক্তিক বিমানবন্দর ফি ও পর্যটন গন্তব্যের উন্নয়ন জরুরি।

এয়ার এশিয়ার পেনাং ফ্লাইট চালুর উদ্যোগকে কক্সবাজারের আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

চট্টগ্রাম থেকে এবার ফ্লাইট যাবে সৌদি আরবের দাম্মামে

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
চট্টগ্রাম থেকে এবার ফ্লাইট যাবে  সৌদি আরবের দাম্মামে

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ বাড়ানোর পাশাপাশি হজযাত্রী পরিবহন সহজ করতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

এ সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান মন্ত্রী।

বৈঠকে দুই দেশের বিমান চলাচল, হজযাত্রী পরিবহন, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। ইতিমধ্যে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বাংলাদেশি হজযাত্রীদের ওপর আরোপিত কর ও চার্জের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। গত ১৩ জুলাই এ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে মন্ত্রী বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

২০২৭ সালের হজ ফ্লাইট নিয়েও আলোচনা হয়। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ২৮ মার্চ থেকে ৩০ অক্টোবর ২০২৭ পর্যন্ত প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি কর্তৃপক্ষের কাছে স্লট চেয়েছে।

হজ ফ্লাইটের সূচি চূড়ান্ত করতে দ্রুত স্লট অনুমোদনের জন্য সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান মন্ত্রী।

দুই দেশের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরির কাজও পর্যালোচনা করা হয়। মন্ত্রী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) চুক্তির খসড়া তৈরির কাজ করছে। খসড়া চূড়ান্ত হলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

সৌদি এয়ারলাইনস ফ্লাইঅ্যাডিলের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধের বিষয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও স্লট সীমিত থাকায় আপাতত অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

হজ মৌসুম সামনে রেখে সিএএবির প্রস্তুতি সরেজমিন পরিদর্শনে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আলী মোহাম্মদ রাজাবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের আগ্রহ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ এবং পর্যটন খাতে সহযোগিতা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশ সীমান্তের কাছে জান্তা বাহিনীর বোমাবর্ষণে নিহত অন্তত ৫০, জাতিসংঘের উদ্বেগ

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
বাংলাদেশ সীমান্তের কাছে জান্তা বাহিনীর বোমাবর্ষণে নিহত অন্তত ৫০, জাতিসংঘের উদ্বেগ

মিয়ানমারের সামরিক জান্তা বাংলাদেশ সীমান্তের খুব কাছে রাখাইন রাজ্যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সোমবার কায়ুকতো শহরে এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামলার খবর জানার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। নিউইয়র্কে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, রাখাইনের বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশসহ অন্যান্য দেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ফেরার মতো পরিবেশ এখন সেখানে নেই।

তিনি মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানান। গুতেরেস বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সহিংসতা এখনই বন্ধ করার কথাও বলেছেন তিনি।

রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, হামলায় ৫০ জন মারা গেছেন এবং ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় এক দাতব্যকর্মী ওয়েই হান ওং এই সংখ্যা নিশ্চিত করেছেন। তার দেওয়া এক ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের মরদেহ বের করা হচ্ছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা অভিযোগ করেছেন, জান্তার বিমানবাহিনী ইচ্ছাকৃতভাবে জনবহুল বাজার, স্কুল, আবাসিক এলাকা এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোও বলছে, হামলাটি একটি বাজারে হয়েছে।

২০২১ সালে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এই হামলা সেই সংঘাতেরই অংশ বলে মনে করা হচ্ছে।